বাংলাহান্ট ডেস্ক : দ্রুতগতির ট্রেনের তালিকায় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) থাকবে প্রথম দিকেই। বন্দে ভারতের চেয়ার কারের বড়সড় সাফল্যের পর চালু হয়েছে স্লিপার ট্রেন। সেখানেও সফল বন্দে ভারত। এবার চালু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক সূচনা করবেন এই ট্রেনের।
চালু হচ্ছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার
জানা যাচ্ছে, এবার পঞ্জাব ও উত্তর প্রদেশকে জুড়বে এই দ্বিতীয় ট্রেন। রেল সূত্রে খবর, পঞ্জাবের অমৃতসরের নিকটবর্তী স্টেশন ছেহার্টা থেকে যাত্রা শুরু করে উত্তর প্রদেশের বারাণসী জংশনে গিয়ে পৌঁছাবে এই ট্রেন। এই রুটে পুণ্যার্থীদের যাতায়াত লেগেই থাকে। বারাণসী এবং স্বর্ণমন্দির দর্শনের জন্য অনেকেই যাতায়াত করেন। এই ট্রেনটি চালু হলে অনেকেরই সুবিধা হবে।

কী কী সুবিধা মিলবে: বন্দে ভারতের গতি অনেক বেশি। তাই এই ট্রেন চালু হলে এই রুটে যাতায়াতের ক্ষেত্রে সময় অনেকটাই কমে যাবে। কী কী সুবিধা পাওয়া যাবে এই ট্রেনে? যেকোনো আন্তর্জাতিক মানের ট্রেনের সঙ্গে পাল্লা দিতে পারে বন্দে ভারতের (Vande Bharat) ইন্টেরিয়র। উন্নতমানের শক অ্যাবজর্বার এবং সাসপেনশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ট্রেনে।
আরও পড়ুন : কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা কবে ঢুকবে? বড় আপডেট উপভোক্তাদের জন্য
কেমন হবে বার্থগুলি: ট্রেনের ভেতরে বার্থগুলি অত্যন্ত নরম ও আরামদায়ক করা হয়েছে। বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে বিশেষ নকশার সিঁড়ি দেওয়া হয়েছে আপার বার্থে ওঠার জন্য। মডুলার বায়ো টয়লেট, সেন্সর ভিত্তিক কল ও ফ্ল্যাশ সিস্টেম দেওয়া হয়েছে। প্রিমিয়াম ফার্স্ট এসি কোচে যাত্রীদের জন্য হট শাওয়ারের সুবিধাও থাকতে পারে বলে জানা যাচ্ছে। ভারতীয় রেলের নিজস্ব কবচ সিস্টেমও রয়েছে এই ট্রেনে।
আরও পড়ুন : বোতল প্রতি দাম ১৫ টাকা, ‘রেল নীর’ বেচে কত আয় হয় IRCTC-র
উল্লেখ্য, বন্দে ভারত একটি প্রিমিয়াম, সেমি হাইস্পিড ট্রেন। তাই এর ভাড়া সাধারণ দূরপাল্লার ট্রেনের থেকে প্রায় ২০-২৫ শতাংশ বেশি হতে পারে। ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই আইআরসিটিসির অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে।













