বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে অভিযান শুরু করলো ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই জয়ের দিনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যাট হাতে অনবদ্য শতরান হাঁকিয়ে ক্যারিবিয়ান বোলিংয়ে ধ্বংস করে জিতলেন ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ।
এদিন মাত্র ৪২ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে ভারতের সময় লাগে মাত্র ১৪.৪ ওভার। ব্যাট হাতে ধীর গতিতে নিজের ইনিংস শুরু করে আচমকা বিস্ফোরণ ঘটান শ্রেয়স আইয়ার। একসময় ২৬ বলে ৪৫ রানে ব্যাটিং করছিলেন তিনি। সেখান থেকে নিজের শতরান সম্পূর্ণ করতে তিনি আর মাত্র ১৬ বল নেন।













