সামনে কড়া পরীক্ষা! ভারত হারলে দল থেকেই এই ক্রিকেটারকে বাদ দিয়ে দেবেন গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে একই সঙ্গে দুটি প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team)। চলতি মাসের শেষদিকে আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) হোম সিরিজ। একই সাথে ভারতের আর একটি দল জাপানের মাটিতে এশিয়ান গেমস (2026 Asian Games) খেলতে নামবে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে। আর গোটা বিষয়টি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

এশিয়ান গেমসের জন্য যশপ্রীত বুমরা, ঈশান কিষাণ-দের মতো তারকাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হতে চলা ওডিআই সিরিজের স্কোয়াডে পাবে না ভারত। কারণ তারা সকলে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে ভারতের জন্য সেই টুর্নামেন্ট ও জাপানের মাটি থেকে স্বর্ণপদক জয় করে আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

এমন অবস্থায় বাড়তি চাপ তৈরি হচ্ছে শ্রেয়স আইয়ারের ওপর। তার টি-টোয়েন্টি অধিনায়কত্ব যাত্রার শুরুই হয়েছে আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে। তারপর ইংল্যান্ডের মাটিতেও ভারতের শোচনীয় অবস্থা প্রত্যক্ষ করেছে ক্রিকেটপ্রেমীরা। এরপর দুর্বল জিম্বাবোয়ে ও আফগানিস্থানকে হারালেও সেই ফলাফল তার সুনেতৃত্বগুণ প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট নয়।

তাই নিজের নেতৃত্ব ও দলে জায়গা বজায় রাখতে গেলে এশিয়ান গেমসে ভারতীয় দলের স্বর্ণপদক নিশ্চিত করতেই হবে শ্রেয়স আইয়ারকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা কোয়ার্টারফাইনাল থেকে শুরু করবে তাদের যাত্রা। বাকি দলগুলিকে খেলতে হবে যোগ্যতাঅর্জন পর্ব। এমন পরিস্থিতিতে গতবারের অর্থাৎ ২০২৩ সালের মতো ভারতীয় দল স্বর্ণপদক জিততে না পারলে হয়তো ছেঁটে ফেলা হতে পারে শ্রেয়স আইয়ারকে। সেক্ষেত্রে শুধু ওডিআই ফরম্যাটেই তার জায়গা বজায় থাকবে। যদিও এশিয়ান গেমসে তার অনুপস্থিতিতে কোনও নতুন তারকা ওডিআই ফরম্যাটে চার নম্বরে দুর্দান্ত ব্যাটিং করলে দ্বিধার পরিবেশ তৈরি হতে পারে।

তাই একই সময় ভারতীয় দলকে দুটি টুর্নামেন্ট খেলতে হবে এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন গম্ভীর। সেই প্রসঙ্গে ভারতের কোচ বলেন বলেন, “আমরা জানি যে, আর মাত্র এক বছর পর আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির সময় এমন পরিস্থিতি তৈরি হওয়া কোনও আদর্শ বিষয় নয়। তবে এশিয়ান গেমসের দল অনেক আগেই ঘোষণা করা হয়েছিল এবং সেরা দল গঠনের ক্ষেত্রে নির্বাচকদের অনেক সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই আমরা আগে থেকেই জানতাম যে, মূল দলের খেলোয়াড়রা যদি এশিয়ান গেমসে অংশ নেয়, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে হয়তো আমাদের কিছুটা আপস করতে হবে। তবে এর ফলে অন্য নতুন খেলোয়াড়রাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন যা একটি ইতিবাচক দিক। তবে আমি এমন পরিস্থিতিতে নিজের সেরা দলকে খেলানোরই পক্ষপাতী।”