বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কোয়ার্টার ফাইনালেই হতে চলেছে গতবারের ফাইনালের পুনরাবৃত্তি। চলতি এশিয়ান গেমসের (2026 Asian Games) কোয়ার্টার ফাইনালে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দল (Indian Cricket Team) আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে। গ্রুপপর্বের লড়াইয়ে আফগানিস্থান দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজ বৃষ্টিতে জাপান ও নেপালের মধ্যকার ম্যাচটি ভেস্তে যাওয়ায় নেপাল পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান নিশ্চিত করে ফেলে। অপর গ্রূপ থেকে মালয়েশিয়া এবং হংকং পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে। তারা যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে।
এর আগে শুক্রবার আফগানিস্থানকে হারিয়ে নেপাল গ্রূপের শীর্ষে উঠে এসেছিল এবং এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে হবে তাদের। গ্রূপপর্ব থেকে এদিন বিদায় নিলো আয়োজক জাপান এবং ওমান। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কেবল ভারত ও বাংলাদেশই তাদের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত ২০২৩ সালের মতো এবারও স্বর্ণপদক জয়ের জন্য ফেভারিট।

গত এশিয়ান গেমসে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ভারত স্বর্ণপদক জিতেছিল। সেবার ‘মেন ইন ব্লুজ’ দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ঠিকই, কিন্তু অন্য দলগুলো এটি সহজেই তারা টেক্কা দিয়েছিল। এবারের এশিয়ান গেমসে অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়াও ভারতীয় দলে তিলক ভার্মা, যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও বৈভব সূর্যবংশীর মতো তারকা খেলোয়াড়রা রয়েছেন।
আরও পড়ুন: ভারতীয় দলের জার্সিতে T20 ফরম্যাটে ধোনিকে টপকে গেলেন শ্রেয়স আইয়ার! সামনে শুধু রোহিত শর্মা
অপরদিকে পাকিস্তানের নেতৃত্বের দায়িত্বে আছেন তাদের তারকা ক্রিকেটার সাহাবজাদা ফারহান। তবে দলে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ বা নাসিম শাহ-র মতো তারকারা এই দলে নেই। এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ের ম্যাচটি আগামী শনিবার অর্থাৎ ৩রা অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে। একই দিনে ফাইনালের আগে ব্রোঞ্জ পদকের ম্যাচটিও খেলা হবে। ভারত ও পাকিস্তান কেবল ব্রোঞ্জ পদক অথবা স্বর্ণপদক জয়ের ম্যাচেই একে অপরের মুখোমুখি হতে পারে। সেমিফাইনালে এই দুই দলের সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: শীর্ষস্থানে নিজের অবস্থান মজবুত করতে মরিয়া শুভমান! সেরা ১০-এ ঢুকতে চান রোহিত, কোহলিও
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি:
◆ পাকিস্তান বনাম হংকং – সোমবার, ২৮ সেপ্টেম্বর – ভোর ৫:৩০
◆ ভারত বনাম আফগানিস্তান – সোমবার, ২৮ সেপ্টেম্বর – সকাল ১০টা
◆ শ্রীলঙ্কা বনাম নেপাল – মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর – ভোর ৫:৩০
◆ বাংলাদেশ বনাম মালয়েশিয়া – মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর – সকাল ১০টা













