১৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প, হাজার হাজার চাকরির আশা! রাত পোহালেই বাংলার নতুন অধ্যায়ের সূচনা

Published on:

Published on:

Shyam Steel 15000 Crore Bengal Expansion Begins in Bankura
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বড় শিল্প বিনিয়োগের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে শ্যাম স্টিল (Shyam Steel)। সংস্থাটি রাজ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। এই টাকার বড় অংশ খরচ হবে বাঁকুড়ার মেজিয়ায় থাকা তাদের কারখানা সম্প্রসারণে। শুক্রবার এই প্রকল্পের শিলান্যাস করতে বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্প চালু হলে এলাকায় নতুন কাজের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

শ্যাম স্টিলের (Shyam Steel) ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ

বাঁকুড়ার মেজিয়ায় বড়সড় শিল্প সম্প্রসারণের কাজ শুরু করতে চলেছে শ্যাম স্টিল (Shyam Steel)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মধ্যে বড় অংশ ব্যয় হবে মেজিয়ার কারখানার পরিকাঠামো উন্নয়ন এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য।

এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেজিয়ায় যাচ্ছেন। তাঁর সঙ্গে থাকবেন শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার, পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং রাজ্য মন্ত্রিসভার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২টা নাগাদ তাঁরা হেলিকপ্টারে করে মেজিয়ায় পৌঁছবেন।

দীর্ঘদিন ধরেই শিল্পের ক্ষেত্রে বাঁকুড়াকে পিছিয়ে থাকা জেলা হিসেবে ধরা হয়। পাশাপাশি খরাপ্রবণ এলাকার তকমাও রয়েছে জেলার অনেক অংশে। সেই জেলাতেই এত বড় শিল্প (Shyam Steel) প্রকল্প শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয় বিধায়ক চন্দনা বাউরির দাবি, প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শুধু কারখানায় নয়, তার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রেও বহু মানুষের কাজের সুযোগ তৈরি হতে পারে।

Government of West Bengal CM Suvendu Adhikari

আরও পড়ুনঃ এক চেয়ারে দু’বছরের বেশি নয়! সরকারি অফিসারদের জন্য নতুন নিয়ম রাজ্যের

কারখানার সম্প্রসারণ সম্পূর্ণ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষের জীবিকা তৈরির সম্ভাবনা রয়েছে। তাই এই প্রকল্পকে (Shyam Steel) ঘিরে এখন সবচেয়ে বেশি আশায় রয়েছেন এলাকার বেকার যুবক-যুবতী এবং সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, এই বিনিয়োগের ফলে মেজিয়া ও আশপাশের এলাকার অর্থনৈতিক উন্নয়নের গতি আরও বাড়বে।