বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কেটে গিয়েছে দুদিন। রাজ্য জুড়ে এবার উঠেছে গেরুয়া ঝড়। তৃণমূলকে কার্যত ধূলিসাৎ করে রাজপাট দখল করেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার মমতার আপন গড় ভবানীপুর কেন্দ্র থেকে তো তিনি জিতেছেনই, নন্দীগ্রামেও পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী পবিত্র করকে। ছেলের জয়ে স্বাভাবিক ভাবেই খুশি বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)।
শুভেন্দুর জয় নিয়ে উচ্ছ্বসিত শিশির অধিকারী (Sisir Adhikari)
পুত্রের জয় এবং মমতার পরাজয় নিয়ে শিশির অধিকারী বলেন, ‘২১ এই হেরেছিলেন। তৎকালীন যন্ত্রকে বিগড়ে দিয়ে তিনি ফিরে এসেছিলেন। তা নাহলে ২০২১ এ অনেক বেশি সিট পেত বিজেপি। চুরিটা সেই সময় থেকেই পরিস্কার ছিল। এবারে আর চুরি করতে পারেনি। আমি পরিস্কার বুঝতে পারছি, মানুষ ওর সঙ্গে নেই। মানুষ শুভেন্দুর সঙ্গে চলে গিয়েছে’।

বামফ্রন্ট প্রসঙ্গে শিশির অধিকারী: বামফ্রন্টের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ৮২ পর্যন্ত বামফ্রন্ট ঠিকই ছিল। তারপরেই সব ভুল হতে থাকে। শুভেন্দুকে তাড়ানোর যজ্ঞটা যেদিন শুরু হয়েছিল সেদিনই কাটিং শুরু হয়েছে। প্রকৃত পরিবর্তন এনেছিল নন্দীগ্রাম। কারণ বুদ্ধদেববাবুর হাতের বাইরে চলে গিয়েছিল প্রশাসন।
আরও পড়ুন : বাংলায় ঐতিহাসিক জয়ের পর ক্যাবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত, ‘বন্দেমাতরম’ নিয়ে কী জানাল কেন্দ্র?
কী বললেন শিশির: বুদ্ধদেব ভট্টাচার্যের বিষয়ে শিশির অধিকারী (Sisir Adhikari) বলেন, ‘উনি তো ভদ্রলোক। অস্বীকার করতে পারবে না কেউ। আমাদের সঙ্গে যথেষ্ট সম্পর্ক ভালো ছিল। রাজনৈতিক লড়াই আমরা করেছি। কিন্তু কখনও কোনও খারাপ কাজ দেখিনি আমরা।’
আরও পড়ুন : কনফার্ম মিলবে লোয়ার বার্থ, টিকিট বুকিংয়ের সময় মানুন এই ছোট নিয়ম
এখানেই না থেমে অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম, বেরিয়ে যাচ্ছি, দরজার মুখে… যে তোমাকে পরাজিত করার পর, নন্দীগ্রামে হারাব, তারপর আসব। গল্প ছাড়লেন কী, সূর্যোদয় হয়ে গিয়েছে, অমুক হয়ে গিয়েছে, তমুক হয়ে গিয়েছে। কিন্তু তার আগে আমি জানি মানুষ চলে গিয়েছে’।












