বাংলা হান্ট ডেস্ক: আবারও যাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হবে। কারণ দীর্ঘদিন ধরে মেরামতের কাজ চলছিল সোদপুর রেলওয়ে ফ্লাইওভারে (Sodpur Flyover)। তবে আংশিকভাবে খোলা ছিল সেই সেতুটি। কিন্তু এবার মেরামতের কাজের প্রয়োজনের জন্য পুরোপুরি পাঁচ দিন বন্ধ থাকবে এই সেতু। অর্থাৎ ২৮ জানুয়ারি সম্পূর্ণভাবে আমজনতার জন্য খুলে দেওয়া হবে সোদপুর ব্রিজ। তবে এই কয়দিন কোন ঘুর পথে পৌঁছে যেতে হবে গন্তব্যে, তার গাইডলাইন রইল আজকের প্রতিবেদনে।
৫ দিনের জন্য বন্ধ সোদপুর ফ্লাইওভার (Sodpur Flyover)
পুজোর আগে সোদপুরের এই ফ্লাইওভারে (Sodpur Flyover) মোট ২৮টি গার্ডারের ৫৬টি বিয়ারিং পরিবর্তন ও এক্সপানশান জয়েন্টের কাজ শুরু হয়েছে। যারফলে এতদিন সপ্তাহে দু’দিন সেতু বন্ধ রেখে চলছিল সংস্কারের কাজ। তবে সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

আরও পড়ুন: সরস্বতী পুজোর দিন বাজারে ২২ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর বাড়ল না কমল? জানুন আজকের রেট
কিন্তু এবার শুরু হবে ফ্লাইওভারের রাস্তা সংস্কারের কাজ। এই সময়কালে বিকল্প পথ হিসাবে বিটি রোডের গির্জা মোড় থেকে আট নম্বর রেল গেট, রাসমণি মোড়, আর এন এভিনিউ ও কেয়া মোড় হয়ে মধ্যমগ্রাম-সোদপুর রাস্তার কাঁচকল মোড় হয়ে ভারি ও বড় গাড়ি চলাচল করবে।
পাশাপাশি এছাড়া রামচন্দ্রপুর রোড হয়ে বিটি রোডে পাঠানো হবে ছোট গাড়ি। এপ্রসঙ্গে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, “ এখন পুরো রাস্তা বিটুমিনাস করে ম্যাস্টিং করা হবে। এরজন্য সম্পূর্ণ বন্ধ রেখে কাজ করতে চাইছে পিডব্লিউডি”।
সেইমত ২২তারিখ রাত ১২টা থেকে ২৭তারিখ রাত ১২টা পর্যন্ত ৫ দিন ফ্লাইওভার বন্ধ থাকবে। অর্থাৎ ২৮তারিখ থেকে ব্রিজ সম্পূর্ণ খুলে দেওয়া হবে। তবে এই ৫ দিন সোদপুর ব্রিজ (Sodpur Flyover) বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে।












