বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মুখে রাজ্যের আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। আজ বুধবার কোথায় কেমন থাকবে আবহাওয়া, দেখে নেওয়া যাক।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান-সহ বেশিরভাগ জেলাতেই আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। কোথাও আকাশ পরিষ্কার, আবার কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের মূল অংশে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। আগামী রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
কলকাতাতেও (Kolkata Weather Update) আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ কখনও মেঘলা, আবার কখনও পরিষ্কার থাকতে পারে। মাঝে মাঝে রোদও উঠবে। তবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আকাশ মেঘলা থাকতে পারে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলতে পারে। তবে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মূলত শুকনো ও পরিষ্কার থাকবে। দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে আপাতত ভারী বা অতিভারী বৃষ্টির কোনও লাল বা কমলা সতর্কতা নেই। তাই এই মুহূর্তে বড় ধরনের ধসের আশঙ্কাও কম।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর ভুয়ো পাস বেচে কোটি কোটি টাকার কারবার? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে ED
অর্থাৎ বলা যায়, পুজোর আগে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি চলবে।













