চেহারা নিয়ে লাগাতার কটাক্ষ, কলকাতা পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোলের শিকার হওয়া কোনও নতুন বিষয় নয়। কিন্তু মাঝেমাঝে তা কার্যত মাত্রা ছাড়িয়ে যায়। আর এবার এই কারণেই আইনের দ্বারস্থ হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত চেহারা নিয়ে কুমন্তব্যের জেরে এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী।

আইনের দ্বারস্থ হলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর চেহারা নিয়ে লাগাতার কুমন্তব্য করার অভিযোগ উঠেছে। এর জেরেই শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন শ্রাবন্তী। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিনেত্রীর অভিযোগ তাঁরা পেয়েছেন।

Srabanti chatterjee filed complaint to Kolkata police

কী অভিযোগ শ্রাবন্তীর: সংবাদ মাধ্যমের কাছেও ক্ষোভ উগরে দিয়েছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। তাঁর কথায়, শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। কিন্তু তিনি শুধু শিল্পী হিসেবে বলছেন না। একজন সাধারণ মানুষ হিসেবেই তিনি বলছেন, সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন এমন কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নেওয়া যায় না। তাঁর সম্পর্কে নেতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু ভেবে দেখা দরকার যে কেন তাঁর চেহারায় পরিবর্তন এসেছে।

 আরও পড়ুন : গরম ভাতে জাস্ট জমে যাবে, ঘটিবাড়ির স্টাইলে ঝাল ঝাল পেঁয়াজ পোস্তর রেসিপি

সিরিজের শুটিং করেছেন অভিনেত্রী: সম্প্রতি ‘ঠাকুরমার ঝুলি’ ওয়েব সিরিজের শুটিং সেরেছেন শ্রাবন্তী। সেখানে ঠাকুরমা চরিত্রে অভিনয়ের জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ঠাকুরমার চরিত্রের জন্য সেভাবেই তো প্রস্তুতি নিতে হবে। ঠাকুরমার গড়ন তো আর ছিপছিপে হতে পারে না।

আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এ নতুন মুখ শ্বেতা, আর দেখা যাবে না রচনাকে?

তিনি আরও বলেন, মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। এর মধ্যে পুরুষদের পাশাপাশি মহিলারাও আছেন। তবে সিরিজের শুটিং এখন শেষ হতেই ফের শরীরচর্চায় মন দিয়েছেন শ্রাবন্তী।