বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI (State Bank of India) এবার এটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার ফলে প্রভাবিত হতে চলেছেন ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক। এমতাবস্থায়, আপনিও যদি SBI-এর গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, SBI-এর তাৎক্ষণিক অর্থ স্থানান্তর পরিষেবা, যা আগে কার্যত বিনামূল্যে ছিল সেটা এখন আরও ব্যয়বহুল হতে চলেছে। অনলাইন IMPS-এর মাধ্যমে যদি আপনি প্রচুর পরিমাণে অর্থ স্থানান্তর করেন, সেক্ষেত্রে এই সুবিধা আর সম্পূর্ণ বিনামূল্যে থাকবে না। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে, SBI অনলাইন IMPS লেনদেনের ওপর একটি সার্ভিস চার্জ লাগু করবে। এই চার্জ ২৫,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
IMPS চার্জ বাড়িয়েছে SBI (State Bank of India):
আগের সিস্টেমটি কেমন ছিল: জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত, SBI গ্রাহকরা কোনও চার্জ ছাড়াই অনলাইন IMPS-এর মাধ্যমে ৫ টাকা লক্ষ পর্যন্ত স্থানান্তর করতে পারতেন। ইন্টারনেট ব্যাঙ্কিং হোক বা YONO অ্যাপ, আগে কোনও অ্যামাউন্টের জন্য কোনও ফি ছিল না। তবে, নতুন নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এই সুবিধাটি আরও ব্যয়বহুল হয়ে উঠবে। তবে, ব্রাঞ্চ থেকে পরিচালিত IMPS লেনদেনের জন্য চার্জ অপরিবর্তিত রয়েছে।

কোন লেনদেনের ক্ষেত্রে কত চার্জ করা হবে: নতুন নিয়ম অনুসারে, ২৫,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন IMPS লেনদেনের জন্য এখন চার্জ করা হবে। এক্ষেত্রে ২৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ করা হবে ২ টাকা+GST। এদিকে, ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ করা হবে ৬ টাকা+GST। এছাড়াও, ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ করা হবে ১০ টাকা + GST। এর মানে হল, যদি আপনি YONO অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ৩ লক্ষ টাকা পাঠান, সেক্ষেত্রে আপনাকে ১০ টাকা এবং GST দিতে হবে। এক্ষেত্রে কম অ্যামাউন্টের টাকা পাঠালে গ্রাহকরা কিছুটা স্বস্তি পাবেন। কারণ ২৫,০০০ টাকা পর্যন্ত অনলাইন IMPS লেনদেন বিনামূল্যে থাকবে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে সিরিজ! তৃতীয় ম্যাচে কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন?
ব্রাঞ্চ থেকে IMPS করলে কী কী পরিবর্তন হবে: ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে IMPS করা গ্রাহকদের জন্য চার্জ একই থাকবে। এক্ষেত্রে ১,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ লাগবে না। এদিকে, ১,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ হল ৪ টাকা+GST। এছাড়াও, ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ দিতে হবে ১২ টাকা+GST। ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে চার্জ লাগবে ২০ টাকা+GST। এর অর্থ স্পষ্ট যে, অনলাইন লেনদেন এখনও ব্রাঞ্চ লেনদেনের তুলনায় সস্তা হবে। তবে সম্পূর্ণ বিনামূল্যে হবে না।
আরও পড়ুন: একী কাণ্ড! ভারতীয় হওয়ায় খোদ ICC-র CEO-কেই ভিসা দিল না বাংলাদেশ
কোন অ্যাকাউন্টগুলিতে চার্জ করা হবে না: SBI কিছু অ্যাকাউন্টকে এই চার্জ থেকে অব্যাহতি দিয়েছে। যার মধ্যে রয়েছে DSP থেকে শুরু করে, PMSP, CGSP, PSP, RSP ইত্যাদির মতো বেতন প্যাকেজ অ্যাকাউন্ট। এছাড়াও, শৌর্য পারিবারিক পেনশন অ্যাকাউন্ট, SBI রিশতা (ফ্যামিলি সেভিংস অ্যাকাউন্ট)CSP, SGSP, SUSP অ্যাকাউন্ট এই চার্জ থেকে অব্যাহতি পাবে। এমতাবস্থায়, যদি আপনার অ্যাকাউন্ট এই বিভাগগুলির মধ্যে পড়ে, তাহলে অনলাইন IMPS-এর জন্য আপনাকে কোনও চার্জ দিতে হবে না।












