বাজিমাত করল SBI! তৃতীয় ত্রৈমাসিকে হল ২১,০২৮ কোটি টাকার মুনাফা

Published on:

Published on:

State Bank of India has earned huge profits.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI (State Bank of India) ২০২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ওই ব্যাঙ্কের নিট মুনাফা বার্ষিক ২৪.৫ শতাংশ বেড়ে ২১,০২৮.১৫ কোটি টাকায় পৌঁছেছে। এটি পূর্বের অর্থবর্ষের একই ত্রৈমাসিকের ১৬,৮৯১.৪৪ কোটি টাকা থেকে অনেকটাই বেশি। এদিকে, এই পরিসংখ্যান আগের ত্রৈমাসিকের ২০,১৫৯.৬৭ কোটি টাকার চেয়েও বেশি। যা এই ব্যাঙ্কের ধারাবাহিক শক্তিশালী আয় বৃদ্ধির ইঙ্গিত দেয়।

বিপুল মুনাফা SBI (State Bank of India)-র:

নেট ইন্টারেস্ট ইনকাম এবং অপারেটিং প্রফিট বৃদ্ধি: জানিয়ে রাখি যে, তৃতীয় ত্রৈমাসিকে SBI-এর নিট ইন্টারেস্ট ইনকাম (NII) বার্ষিক ৯ শতাংশ বেড়ে ৪৫,১৯০ কোটি টাকায় পৌঁছেছে। ১ বছর আগের একই সময়ে এটি ছিল ৪১,৪৪৬ কোটি টাকা। এর সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের অপারেটিং প্রফিট ৩৯.৫ শতাংশ বেড়ে ৩২,৮৬২.৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের ত্রৈমাসিকে এটি ছিল ২৭,৩১০.৯২ কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়েছে যে, ব্যাঙ্কের কোর আয় ক্রমাগত শক্তিশালী হচ্ছে।

State Bank of India has earned huge profits.

NPA হ্রাসের সঙ্গে সঙ্গে অ্যাসেট কোয়ালিটিতে উন্নতি: উল্লেখ্য যে, SBI-র অ্যাসেট কোয়ালিটিতেও স্পষ্ট উন্নতি দেখা গেছে। ডিসেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট নন-পারফর্মিং অ্যাসেট তথা NPA কমে ১.৫৭ শতাংশে দাঁড়িয়েছে। যা এক বছর পূর্বে ২.০৭ শতাংশ এবং আগের ত্রৈমাসিকে ১.৭৩ শতাংশ ছিল। এদিকে, নিট NPA কমে ০.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ০.৫৩ শতাংশ ছিল। NPA-তে এই হ্রাস ব্যাঙ্কের উন্নত রিকভারি প্রচেষ্টা এবং রিস্ক ম্যানেজমেন্টের প্রতিফলন।

আরও পড়ুন: ভারতের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বজুড়ে আম্বানির দাপট! বড় লক্ষ্য নিয়ে এই দেশে এন্ট্রি রিলায়েন্সের

মূলধন অবস্থান এবং প্রভিশনিংয়ের দিকে নজর: তৃতীয় ত্রৈমাসিকে SBI-এর ক্যাপিটাল এডিক্যসি রেশিও ১৪.০৪ শতাংশে উন্নীত হয়েছে। যা গত বছরের ১৩.০৩ শতাংশ থেকে বেড়েছে। এটি ব্যাঙ্কের মূলধন অবস্থানের শক্তিশালী হওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে।

আরও পড়ুন: ১ লক্ষের বিনিয়োগ বেড়ে হয়েছে ১.১৭ কোটি! এই স্টকের মাধ্যমে মালামাল বিনিয়োগকারীরা

এদিকে, প্রভিশনিং দাঁড়িয়েছে ৪,৫০৬.৯২ কোটি টাকায়। যা গত বছরের একই সময়ের ৯১১.০৬ কোটি টাকার চেয়ে বেশি। তবে, সেপ্টেম্বর ত্রৈমাসিকের ৫,৪০০.১২ কোটি টাকার তুলনায় কম।
সামগ্রিকভাবে, এই ফলাফল দেখায় যে SBI মুনাফা, অ্যাসেট কোয়ালিটি এবং মূলধন ৩ টি ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স প্রদর্শন করছে।