অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিল সরকার, আনন্দে আত্মহারা সকলে

Published on:

Published on:

annapurna yojana(8)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে একাধিক বড় ঘোষণা অর্থমন্ত্রীর। এদিন বক্তব্য পেশের প্রথমেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিনের বাজেট পেশের সময় বলেন, ‘রাজ্যে সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকবে। বিকশিত বাংলার লক্ষ্যেই এই বাজেট। রাজ্যের উপর ৮ লক্ষ ১৫ হাজার কোটি টাকার ঋণ। একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।’ বাজেট থেকে অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা বাজেটে | Annapurna Yojana

রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারা মাসে ৩০০০ টাকা করে ভাতা পাবেন রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত এক কোটি ৫ লক্ষ মহিলার নাম ‘অন্নপূর্ণা যোজনা’র প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত এক কোটি ৫ লক্ষ মহিলার নাম ‘অন্নপূর্ণা যোজনা’র প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে। এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

West Bengal Budget special

আরও পড়ুন: গর্ভবতী মহিলারা পাবে ২১ হাজার! বাজেটে নারীদের জন্য একাধিক ঘোষণা অর্থমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের পোর্টালে যে এক কোটির বেশি মহিলার নাম আপলোড করা হয়েছে, তাঁরা আগামী পয়লা জুলাই ৩০০০ টাকা করে ভাতা পাবেন। উল্লেখ্য, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো বিজেপি সরকার ক্ষমতায় আসতেই রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। গত ৫ জুন থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মপূরণ শুরু হয়ে গিয়েছে। জুন থেকে টানা তিন মাস করা যাবে আবেদন।