বকেয়া DA মামলায় ঘুরে গেল মোড়! লিখিত বক্তব্য দিচ্ছে রাজ্য সরকার, নবান্নের ফোনের পর আশার আলো

Published on:

Published on:

dearness allowance(386)

বাংলাহান্ট ডেস্ক: সুপ্রিম নির্দেশ থাকা সত্ত্বেও এখনও বঞ্চিত গ্রান্ট ইন এইড-রা। তাই বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে সকলের নজর এখন মনিটরিং কমিটির বৈঠকের দিকে। কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট (Supreme Court) নিযুক্ত মালহোত্রা কমিটির সিদ্ধান্ত মেনেই পদক্ষেপ করা হবে। আগামী ১৪ ডিসেম্বর কমিটির বৈঠক রয়েছে। এরই মধ্যে বড় খবর দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

বকেয়া ডিএ ইস্যুতে বড় আপডেট | Dearness Allowance

এদিন সমাজমাধ্যমে ভাস্কর ঘোষ লেখেন, “সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ DA CASE এ প্রাক্তন বিচারপতি মাননীয়া ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা যে হলফনামা পেশ করেছিলাম সুপ্রিম কোর্টের গত শুনানিতে আমরা দাবি করেছিলাম সেই হলফনামার প্রেক্ষিতে তাদের লিখিত বক্তব্য রাজ্য সরকারকে হলফনামা আকারেই দিতে হবে। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ মনে করে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া প্রাপ্তের বিষয়ে সিদ্ধান্ত কমিটি নয় রাজ্য সরকারকে নিতে হবে কারণ রাজ্য সরকার মামলার পার্টি ছিল আর রায়ের মধ্যে সবাইকে বকেয়া মেটানোর কথায় সুপ্রিম কোর্ট বলেছেন।”

dearness allowance(335)

ভাস্করবাবু জানান, সুপ্রিম কোর্টও তাদের এই মতের প্রেক্ষিতে সমর্থন জানিয়েছে। তিনি লেখেন, “আমাদের এই মতের সমর্থনও গত শুনানিতে মাননীয় বিচারপতিরা জানিয়েছেন সরকারি আইনজীবীদের প্রতি তাদের মন্তব্যে। মাননীয় বিচারপতি প্রশান্ত কুমারজী যখন জিজ্ঞাসা করেন “ফেব্রুয়ারি মাসে রায় হওয়ার পরেও কেনো এখনো পর্যন্ত সকল কর্মচারীদের বকেয়া মেটানো হয়নি”, তখন সরকারি আইনজীবী বলেন আগামী ১৪ ডিসেম্বর তারিখে কমিটির সঙ্গে কর্মচারীদের ও সরকারের বৈঠক আছে সেই বৈঠকের জন্য তারা অপেক্ষা করছেন! তখন মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন “কমিটিতে কী কোনো সমান্তরাল শুনানি চলছে”?

আরও পড়ুন: ‘আপনারা ৫০% পেয়ে যাবেন নভেম্বরের মধ্যে..,’ বকেয়া DA নিয়ে বার্তা মলয় মুখোপাধ্যায়ের

ভাস্করবাবু বলেন, “মাননীয় বিচারপতি মহাশয় এই মন্তব্য করে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়ার বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়েছেন বলে আমরা মনে করি।” এরপরই সরকার পোষিতদের আশার খবর দিয়ে ভাস্করবাবু জানান, “আজ কিছুক্ষণ আগে নবান্ন থেকে ফোন করে জানানো হলো সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কমিটির কাছে যে হলফনামা পেশ করেছিলাম তার প্রেক্ষিতে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য কমিটির কাছে জমা করেছে। এবং কমিটি নির্দেশ দিয়েছে সেই কপি সংগ্রামী যৌথ মঞ্চকে দেওয়ার জন্য। আমাদের জানানো হলো আপনাদের মেল আইডিতে আমরা সফটকপি পাঠাচ্ছি আর হার্ডকপি নবান্নে এসে সংগ্রহ করতে হবে। আজ আমাদের প্রতিনিধিরা গিয়ে নবান্ন থেকে সরকারের লিখিত বক্তব্য সংগ্রহ করবে।”

সরকারি কর্মচারী সংগঠনের নেতার ধারণা, সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া আদায়ের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ এবং হিসেবের যে গোলমাল তাকে ঠিক করার জন্য তাদের হলফনামা এবং সরকার লিখিত বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।