পোর্টাল তৈরির কাজ শুরু! যুবশক্তি প্রকল্পে নতুন করে করতে হবে আবেদন? কবে থেকে

Published on:

Published on:

yuva shakti(5)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। সেই মতো চালু থাকছে যুবসাথীও। নাম পরিবর্তন করে করা হয়েছে যুবশক্তি (Yuva Shakti)। বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য আগামী অক্টোবর মাস থেকে নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হবে বলে জানানো হয়েছে।

যুবশক্তি প্রকল্পে আবেদন কবে? Yuva Shakti

সরকার তরফে জানানো হয়েছে, যুবশক্তি প্রকল্পের আওতায় স্নাতক পাশ বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যাঁরা এখনও স্নাতক পাশ করেননি, তাঁদেরকে মাসিক ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য।

একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, যুবশক্তিতে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সহ একাধিক নথিপত্র লাগতে পারে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি এখনও। প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হবে নাকি যাঁদের নাম নথিভুক্ত রয়েছে তাদের আর আবেদন করতে হবে না, এই বিষয়ে এখনও স্পষ্ট আপডেট নেই।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য পোর্টাল তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয় পরিষ্কার করতে দ্রুত সরকার নির্দেশিকা দেবে বলে জানা গিয়েছে। বিজেপি সরকারের যুবশক্তি ভরসা কার্ডে অক্টোবর থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩০০০ টাকা। আর যাঁরা আন্ডার গ্র্যাজুয়েট, তাঁদের দেওয়া হবে মাসে ২০০০ টাকা।

BJP Yuva Shakti Card Promised for Youth in Bengal

আরও পড়ুন: কমবে পেট্রোল-ডিজেলের দাম? জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে সফর বিদেশমন্ত্রীর

রাজ্য বাজেটে জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করেছেন, যে সমস্ত পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলে-মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।