বাংলাহান্ট ডেস্ক : আবারও হামলার মুখে বন্দে ভারত (Vande Bharat)। এর আগেও বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা সামনে এসেছিল। এবার ফের ঘটল একই ঘটনা। জানা যাচ্ছে, শনিবার পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে আসার সময় কটকে হামলার মুখে পড়ে ট্রেনটি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকেও গ্রেফতার করা হয়নি।
ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)
রেল সূত্রে খবর, কটক পেরোনোর সময়ই বন্দে ভারতের সি-১৬ কামরাটিকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে দুষ্কৃতীরা। নিরাপত্তার খাতিরে কিছুদূর এগিয়েই ট্রেন থামিয়ে দেওয়া হয়। ওই এলাকাতেই ট্রেনটি আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন পূর্ব রেলের আধিকারিকরা।

যাত্রীদের মধ্যে ছড়ায় চাঞ্চল্য: পাথর ছোড়ার ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়। প্রাণ বাঁচাতে কামরার মধ্যেই ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। তবে এখনও পর্যন্ত কাউকে এ ঘটনায় গ্রেফতার করা হয়নি বলেই খবর।
আরও পড়ুন : ‘বন্দে মাতরম’কেও এবার জাতীয় সঙ্গীতের সমমর্যাদা? ১৫০ বছর পূর্তিতে বড় উদ্যোগ কেন্দ্রের
একাধিক অভিযোগ দায়ের: উল্লেখ্য, গত দু সপ্তাহে এ নিয়ে তিনবার কটকের কাছে আক্রান্ত হল বন্দে ভারত (Vande Bharat)। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ মাসে ১ হাজার ৬৯৮ টি পাথর হামলার অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন : মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, ব্লু লাইনে পরিষেবা বিভ্রাটে বিপাকে অফিস ফেরত যাত্রীরা
আরপিএফ সূত্রে খবর, খড়গপুর ডিভিশনে এমন পাথর ছোড়ার ঘটনায় ২৬ টি মামলা দায়ের হয়েছে গত বছর। গ্রেফতার হয়েছে মোট ৩২ জন। তাদের মধ্যে রয়েছে প্রচুর নাবালক। এমন ঘটনা রুখতে সোলার ক্যামেরা লাগানো শুরু করেছে রেলের খড়গপুর ডিভিশন। গত দুমাসে খড়গপুরের বিভিন্ন শাখায় ১০ টি সোলার ক্যামেরা লাগানো হয়েছে।












