ফ্রি বন্ড থেকে ফসল বিমা, আলুচাষিদের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari Announces Big Relief for Potato Farmers

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আলুচাষিদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হুগলির পুরশুড়ার সভা থেকে তিনি জানান, এবার থেকে অন্য রাজ্যে আলু পাঠাতে আর কোনও বাধা থাকবে না। উল্টে গাড়ি বা ট্রেনে আলু পাঠালে কুইন্টাল পিছু ৫০ টাকা করে দেবে সরকার। এছাড়া বাজারে আলুর দাম কমে গেলেও চাষিদের টাকা দিয়ে সাহায্য করা হবে। হিমঘরে জমে থাকা আলু নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আলুচাষিদের জন্য কী কী সুবিধা ঘোষণা করলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

এতদিন অন্য রাজ্যে আলু পাঠাতে গিয়ে সমস্যায় পড়তেন চাষিরা। অনেক সময় সীমান্তে আটকে থাকত আলুর গাড়ি। এবার সেই সমস্যা দূর করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, অন্য রাজ্যে আলু পাঠানোর সময় আর কোনও গাড়ি আটকানো হবে না। গাড়ি বা ট্রেনে আলু পাঠালে প্রতি কুইন্টালে ৫০ টাকা করে ভর্তুকি দেবে সরকার।

CM Suvendu Adhikari makes major announcement regarding ‘Bharosa’ scheme

শুধু তাই নয় , আলুচাষিদের জন্য আরও একটি সুবিধার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। এবার থেকে আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনা হবে। এই বিমার জন্য চাষিদের যে টাকা দিতে হয়, সেটাও আর দিতে হবে না। সেই টাকা রাজ্য সরকারই দেবে।

আরও পড়ুনঃ কলকাতায় তৈরি হবে চিনের মতো চায়না টাউন! একাধিক শহর সাজানোর ঘোষণা অগ্নিমিত্রা পালের

হিমঘরে থাকা ২৭ লক্ষ আলু নিয়ে বড় সিদ্ধান্ত

হিমঘরে জমে থাকা আলু নিয়েও সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুভেন্দু (Suvendu Adhikari) জানিয়েছেন, কোল্ড স্টোরেজে রাখা প্রায় ২৭ লক্ষ আলু ৩০ নভেম্বরের মধ্যে সরিয়ে ফেলা হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হতে পারে। পাশাপাশি প্রতিটি হিমঘরকে আলু বিক্রির বাজারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে চাষিদের আলু বিক্রি করতে সুবিধা হবে। শুধু আলু রাখার ব্যবস্থা নয়, যাতে সহজে সেই আলু বিক্রিও করা যায়, সেদিকেও নজর দেওয়া হবে।

বাজারে আলুর দাম কমলেও টাকা দেবে সরকার

আলুর দাম কমে গেলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন চাষিরা। অনেক সময় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন তাঁরা। এবার সেই সমস্যা কমাতে প্রতি কুইন্টাল আলুর জন্য ১১২০ টাকা ফ্রি বন্ড মূল্য দেওয়ার কথা ঘোষণা করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি আরও জানিয়েছেন, বাজারে আলুর দাম নির্দিষ্ট দামের নীচে নেমে গেলে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ বাজারে আলুর দাম কম থাকলে যে টাকা কম পাওয়া যাবে, সেই ঘাটতি সরকার ভর্তুকি হিসেবে মেটাবে। এছাড়া সৌরশক্তিতে চলবে এমন হিমঘর তৈরির জন্য রাজ্যের ৫০টি কৃষক মান্ডিতে ১৫০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে বলা যায়, আলু অন্য রাজ্যে পাঠানো, হিমঘরে রাখা এবং বাজারে বিক্রি, প্রতিটি ক্ষেত্রেই চাষিদের সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।