অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় সিদ্ধান্ত! মন্ত্রিসভার বৈঠকে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari gives new order about Annapurna Yojana in cabinet meeting
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগাস্টের কিস্তি দেওয়ার আজ শেষ দিন। তার আগে বুধবার থেকেই ফের পোর্টাল খুলে গিয়েছে। সেখানে নিজেদের আবেদনের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সকলে। এই আবহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প (Government Scheme) নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)

অগাস্ট মাসে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রকল্পের বাজেট বরাদ্দও বাড়ানো হয়েছে। এবার যারা অন্নপূর্ণার ৩ হাজার টাকা করে পেয়েছেন তাঁদের নিয়ে সাফল্যের প্রচারে নামতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ ৫ লাখ অবধি বিনামূল্যে চিকিৎসা! মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আবেদন পদ্ধতি জানুন

গতকাল নবান্নে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা-আলোচনা হয়। সূত্রের খবর, এই বৈঠকেই মন্ত্রীদের এই প্রকল্প নিয়ে প্রচার চালানোর বিষয়ে বিশদে জানানো হয়। বিশেষত যারা ৩ হাজার টাকা করে পেয়েছেন, তাঁদের দিয়ে প্রচার চালানোর বিষয়টি উঠে আসে বলে খবর।

জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার প্রাপকদের নিয়ে সাফল্যের প্রচারে নামার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই বিষয়ে মন্ত্রীদের পাশাপাশি বিধায়ক ও স্থানীয় নেতারাও উদ্যোগ নেবেন। মুখ্যমন্ত্রী নিজে এই সরকারি প্রকল্পের উপভোক্তাদের নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন বলে খবর।

Annapurna Yojana

এদিকে ১ অগাস্ট থেকে বন্ধ থাকার পর গতকাল থেকে আবার অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হয়েছে। ফিরে এসেছে সিটিজেন/ ফ্যামিলি লগ ইন অপশন। সেই অপশনে গিয়ে রেজিস্টার্ড নম্বর দিয়ে লগ ইন করলে আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন আবেদনকারীরা। সেই সঙ্গেই কারও কোনও অভিযোগ থাকলে সেটাও জানানো যাবে।

এমনকি কেউ যদি অযোগ্য হয়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধেও এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ‘অবজেকশন অ্যাগেইনস্ট সামওয়ান’ অপশনে ক্লিক করে এই অভিযোগ জানাতে হবে। এছাড়া নিজের ক্ষেত্রে কোনও অভিযোগ বা দাবি থাকলে ‘ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট’ অপশনে ক্লিক করে জানানো যাবে।