বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান (Tarique Rahman), বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ সম্পন্ন করেছেন। আজ দুপুরের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে, যেখানে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত থাকবে বলে প্রতিদিনের জাতীয় সংবাদমাধ্যম প্রথম আলো-র একটি বিশ্বস্ত সূত্র জানাচ্ছে।
বাংলাদেশে নতুন সরকার গঠন করলেন তারেক রহমান (Tarique Rahman)
নতুন মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে থাকছেন খলিলুর রহমান। তিনি পূর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস-এর নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রের মতে, খলিলুর রহমানকে নতুন সরকারের মধ্যে রাখা হবে এবং সম্ভাব্যভাবে তাঁকে বিদেশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। ২০২৪ সালের নভেম্বরে তাঁকে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং ২০২৫ সালের এপ্রিল মাসে তিনি প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক আমেরিকা–বাংলাদেশ বাণিজ্য সর্ম্পকে উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আরও পড়ুন: AI-এর দুনিয়ায় ধামাকাদার ‘এন্ট্রি’ আদানির! করবেন ৯ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল মেগা প্ল্যান
বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং মিজানুর রহমান মিনু। এছাড়া তালিকায় রয়েছেন নিতাই রায় চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন ও মোহাম্মদ আমিন-উর-রশীদসহ অনেকে।
মন্ত্রীর পদে দায়িত্বে আসছেন ইশরাক হোসেন, এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান ও আজিজুল বারি হেলাল। নতুন মন্ত্রিসভায় বিস্তৃত রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন নেতা-নেত্রীরা স্থান পাচ্ছেন, যাতে সরকার দ্রুত কার্যক্রম শুরু করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিশাখাপত্তনমে হাজির বাংলাদেশের যুদ্ধজাহাজ! ব্যাপারটা কী?
গৌরবের বিষয়, তারেক রহমানের মন্ত্রিসভায় দুই জন হিন্দু মন্ত্রীও থাকছেন—নিতাই রায় চৌধুরী ও দীপেন দেওয়ান। তাঁদের অন্তর্ভুক্তি সংখ্যালঘু প্রতিনিধি ও জাতীয় ঐক্যের দিকেও গুরুত্বারোপ করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা, এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে তৈরি এই মন্ত্রিসভা আগামী দিনগুলোতে দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করবে—এই প্রত্যাশা করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা।












