বাংলা হান্ট ডেস্ক: আদানি গ্রুপের (Adani Group) তরফে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার আদানি গ্রুপ জানিয়েছে যে, ২০৩৫ সালের মধ্যে রিনুয়েবল এনার্জি দ্বারা চালিত AI-রেডি ডেটা সেন্টার তৈরিতে তাদের গ্রুপ ১০০ বিলিয়ন ডলার বা প্রায় ৯ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। গ্রুপটি জানিয়েছে যে, এই বিনিয়োগের ফলে আগামী দশকে দেশীয় ক্লাউড প্ল্যাটফর্ম এবং সার্ভার ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত বিভিন্ন সেক্টরে প্রায় ১৫০ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। আদানি গ্রুপ আরও জানিয়েছে যে, এই বিনিয়োগে এক দশকের মধ্যে ভারতে ২৫০ বিলিয়ন ডলারের AI ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেম তৈরি করবে।
বড় পদক্ষেপ আদানি গ্রুপের (Adani Group):
জানিয়ে রাখি যে, এই উদ্যোগের মাধ্যমে, একটি লং-টার্ম দেশীয় শক্তি এবং কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করা হবে। যার লক্ষ্য হল উদীয়মান AI বিপ্লবে ভারতকে গ্লোবাল লিডার করে তোলা। এই বিনিয়োগ ২০৩৫ সালের মধ্যে সার্ভার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অ্যাডভান্স পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, দেশীয় ক্লাউড প্ল্যাটফর্ম এবং সহায়ক শিল্পে ১৫০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বিনিয়োগে আনতে পারে। অনুমান করা হচ্ছে যে আগামী ১০ বছরে ভারতে ২৫০ বিলিয়ন ডলারের একটি AI ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম তৈরি করা হবে।

AI-তে এগিয়ে থাকবে ভারত: ইতিমধ্যেই আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন যে, বিশ্ব এখন একটি নতুন AI বিপ্লবে প্রবেশ করছে। যা পূর্ববর্তী যেকোনও শিল্প বিপ্লবের চেয়ে গভীর এবং আরও প্রভাবশালী। যেসব দেশ এনার্জি এবং কম্পিউটিংকে সংযুক্ত করতে পারে, তারাই আগামী দশকের গতিপথ নির্ধারণ করবে। এই দৌড়ে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।
জানিয়ে রাখি যে, এই রোডম্যাপটি আদানি কানেক্সের বিদ্যমান ২ গিগাওয়াট ন্যাশনাল ডেটা সেন্টার নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি এবং এটি ৪ গিগাওয়াটে প্রসারিত করার লক্ষ্য রয়েছে। যার মাধ্যমে ভারত বিশ্বব্যাপী AI অর্থনীতির কেন্দ্র হওয়ার ক্ষেত্রে অগ্রসর হবে। ইতিমধ্যেই বিশাখাপত্তনমে দেশের বৃহত্তম গিগাওয়াট-স্কেল AI ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি এবং নয়ডায় একটি অতিরিক্ত ক্যাম্পাস তৈরির জন্য গুগলের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই দৃষ্টিভঙ্গি আরও জোরদার হয়েছে। এদিকে, মাইক্রোসফটের সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ এবং পুণেতে হতে চলা অংশীদারিত্বও এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
আরও পড়ুন: ৮ উইকেট, ৩ টি মেডেন ওভার! নির্বাচকদের জবাব দিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে দাপট মহম্মদ শামির
AI হাব তৈরিতে আদানি গ্রুপের ভূমিকা: আদানি গ্রুপ আরও জানিয়েছে যে, তারা ভারতে বৃহৎ আকারের ক্যাম্পাস স্থাপনে আগ্রহী অন্যান্য বড় কোম্পানিগুলির সঙ্গে আলোচনা করছে। যা AI ইনফ্রাস্ট্রাকচার হাব হিসেবে ভারতের ভূমিকাকে আরও জোরদার করবে। ফ্লিপকার্টের সঙ্গে ডেটা সেন্টারের অংশীদারিত্ব আরও জোরদার করে, গ্রুপটি পরবর্তী প্রজন্মের ডিজিটালকমার্স থেকে শুরু করে, হাই-পারফরম্যান্স কম্পিউটিং এবং বৃহৎ AI ওয়ার্কলোডকে সমর্থন করার জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি দ্বিতীয় AI ডেটা সেন্টার তৈরিতে কাজ করবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: IPL-এ প্রত্যাবর্তন গম্ভীরের? এই ফ্র্যাঞ্চাইজি দিল ৩ টি প্রস্তাব, রয়েছে CEO হওয়ার সুযোগও
এদিকে, ৫ গিগাওয়াট প্রকল্পের লক্ষ্য হল বিশ্বের বৃহত্তম ইন্টিগ্রেটেড ডেটা সেন্টার প্ল্যাটফর্ম তৈরি করা। যেখানে রিনিউয়েবল পাওয়ার প্রোডাকশন থেকে শুরু করে ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার এবং হাইপারস্কেল AI কম্পিউটিং একত্র করা হবে। গ্রুপের মতে, ঐতিহ্যবাহী ডেটা সেন্টার সম্প্রসারণের বিপরীতে, এই উদ্যোগ একটি সম্মিলিত এনার্জি-এবং-কম্পিউট সিস্টেম হিসাবে ডিজাইন করা হয়েছে। যেখানে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড শক্তি এবং হাই-ডেন্সিটি প্রক্রিয়াকরণ ক্ষমতার একই সঙ্গে বিকাশ ঘটবে।












