Durga Puja 2026 Live Updates

মাতৃপক্ষে বড় সুখবর! বাংলায় ২৫০০ কোটি বিনিয়োগের পথে TATA Group

Published on:

Published on:

TATA Group Rs 2500 Crore investment in West Bengal for Solar Project
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যবাসীর বিপুল সমর্থন নিয়েই বাংলায় তৈরি হয়েছে নতুন পরিবর্তনের সরকার (BJP Government)। ক্ষমতায় আসার পর থেকে শিল্প থেকে শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের জুয়ার আনতে উদ্যোগী রাজ্য সরকার। তারই ফলস্বরূপ বাংলায় এই নবগঠিত বিজেপি সরকারের হাত ধরেই বিপুল পরিমাণ বিনিয়োগ করতে আগ্রহী টাটা গোষ্ঠী (TATA Group)।

Solar Industry তে ২৫০০ কোটির বিনিয়োগে আশাবাদী Tata Group

বিশেষ করে পশ্চিমবঙ্গের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বিপুল বিনিয়োগের ক্ষেত্রে আশাবাদী টাটা গোষ্ঠী। প্রসঙ্গত এমনিতেই গুজরাট, আসাম কিংবা ওড়িশার রাজ্যের তুলনায় বাংলায় সৌরশক্তির ব্যবহার অনেক কম। তবে আগামীদিনে এই সংখ্যাটা অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, টাটা গ্রুপের অংশ তথ্বিদtদ্যুৎ সংস্থা টাটা পাওয়ার, বাংলায় মোট ৫০০ মেগাওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন একটি ভূমি-ভিত্তিক সৌর প্রকল্পের জন্য প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে।

আরও পড়ুনঃ কোনো অবৈধ অনুপ্রবেশকারী ঢুকবে না, একত্রে কাজ করছে BSF-পুলিশ, মুর্শিদাবাদ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

যেমনটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে একাধিক সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় জমি চেয়ে আবেদন করেছে টাটা পাওয়ার রিনিউয়েবলস এনার্জি লিমিটেড।

বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন টাটা পাওয়ার-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজ়িকিউটিভ অফিসার প্রবীর সিনহা। তিনি বলেছেন, এই প্রকল্পের জন্য তাঁরা রাজ্য সরকারের কাছে যে জমি চেয়ে আবেদন করেছেন, তা আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের দশেরার মধ্যে বাস্তবায়িত হতে পারে।

তাঁর কথায়,“প্রকল্পটি নিয়ে আলোচনা চলছে এবং আমাদের তিন-চারটি জায়গা দেওয়া হয়েছে।” একইসাথে তিনি জানালেন একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য যে বিশাল ভূখণ্ড প্রয়োজন হয় তা এক জায়গায় পাওয়া কঠিন। তাই তিনি, রাজ্যের একাধিক স্থানে প্ল্যান্ট স্থাপন করার কথা বলেছেন।