বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) বানপুরা এলাকাতে ভয়ংকর পথ দুর্ঘটনা (Road Accident) ঘটলো। লরি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল শিক্ষিকার এবং তাঁর গাড়ি চালকের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার আরও তিনজন। সূত্র অনুযায়ী ট্রাকের সঙ্গে চার চাকার সংঘর্ষ হওয়াতে এই দুর্ঘটনা ঘটে।
পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) ভয়াবহ পথ দুর্ঘটনা:
আজ দুপুরে মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যেখানে ট্রাকের সঙ্গে চার চাকার সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় প্রাণ হারান একজন শিক্ষিকা এবং তাঁর গাড়ি চালক। রুপা প্রামানিক নামে ৪৩ বছরের শিক্ষিকা, যার বাড়ি মেদিনীপুরের রবীন্দ্রনগর এলাকায় এবং সেই সঙ্গে মারা গেছেন শেখ আবু নাসের নামে ঐ শিক্ষিকার গাড়ি চালক। তিনি কেশপুর এলাকার সরাই গ্রামের বাসিন্দা ছিলেন।
রুপা প্রামানিক কেশপুর গার্লস হাইস্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষিকা ছিলেন। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন মুন্ডলিকা হাই স্কুলে। মঙ্গলবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তিনি গাড়ি করে বাড়ি ফিরছিলেন এবং তার সাথে ছিল তার সহকর্মী গণিতের শিক্ষিকা ৩৯ বছর বয়সী কঙ্কণা সাঁতরা। ওই শিক্ষিকা বর্তমানে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এর সাথে আরও দুই বাইক আরোহী আহত হয়েছেন।
আরও পড়ুন:SIR-এর কাজে যুক্ত BLO-দের উদ্দেশ্যে ফতোয়া জারি তৃণমূল নেতার! এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি
আহত প্রত্যেকেরই চিকিৎসা মেদিনীপুর মেডিক্যাল কলেজে চলছে। জানা যাচ্ছে মুণ্ডলিকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ওই চার চাকায় ধাক্কা মারে এবং মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ব্যাপক যানজট সৃষ্টি হয় সেই সময়। পুলিশের চেষ্টায় যদিও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মানুষ।
আরও পড়ুন:কারা পাবেন টিকিট? আইপ্যাকের রিপোর্টের সঙ্গে পুরনো কর্মীদেরও সুযোগ দিতে বড় উদ্যোগ তৃণমূলের

স্থানীয় মানুষ বারবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই এ ব্যাপারে। ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে এবং এর আগেও ওখানে দুর্ঘটনা হয়েছে, তাই মানুষ ক্ষুব্ধ প্রশাসনের উপর। ট্র্যাকটিকে আটক করা হলেও তার খালাসী এবং চালক পলাতক। তাদের খুঁজতে পুলিশ তদন্তে নেমেছে।












