কারা পাবেন টিকিট? আইপ্যাকের রিপোর্টের সঙ্গে পুরনো কর্মীদেরও সুযোগ দিতে বড় উদ্যোগ তৃণমূলের

Published on:

Published on:

Trinamool Congress starts collecting biodata for candidate selection
Follow

বাংলা হান্ট ডেস্ক:এখনও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। আশা করা হচ্ছে মার্চের শুরুতে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এর মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। কাকে কাকে টিকিট দেওয়া হবে, ইস্তাহারে কী কী থাকবে, সেসব নিয়ে দলগুলোর মধ্যে আলাপ আলোচনা বৈঠক প্রায় শেষ পর্যায়ে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) শুরু করল প্রার্থী বাছাইয়ের (TMC Candidate Selection) জন্য এক অভিনব প্রক্রিয়া।

 তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) প্রার্থী বাছাইয়ের জন্য আনল বিশেষ বাক্স

তৃণমূল ভবনে চালু করা হয়েছে বায়োডাটা জমা দেওয়ার বিশেষ বাক্স। যদিও কোন আসনে কে প্রার্থী হবে, তা অনেকটাই হয়তো ঠিক হয়ে গেছে। সে ক্ষেত্রে শাসকদলের প্রার্থী বাছাই-এ বড় ভূমিকা নিচ্ছে আই প্যাক-এর সার্ভে রিপোর্ট। তবুও সেই আগের রীতি মেনে চালু হলো আবেদন বক্স।

একুশের মতো ছাব্বিশেও একই লোক টিকিট পাবে কিনা, নাকি নতুন মুখ সামনে আসবে, কাকে প্রার্থী করে চমকে দেবে শাসক দল, এগুলো নিয়ে তো জল্পনা চলছে। সেই সঙ্গে শুরু হয়েছে। দলবদলের পর্ব।

আরও পড়ুন:আবেদন ঘিরে তীব্র অসন্তোষ, মামলাকারীর ওপর চরম ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

সিপিএমের সদস্যপদ ছেড়ে তরুণ নেতা প্রতীক-উর-রহমান, তৃণমূলে আসতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। তিনি গত বছর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এই তরুণ নেতা কে নিয়ে সব রাজনৈতিক মহলেই এখন চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে তাকে মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল টিকেট দিতে পারে।

আরও পড়ুন:কীর্ণাহারে পুকুর পাড় থেকে উদ্ধার তাজা বোমা, ভোটের আগে ফের তপ্ত বীরভূম!

Trinamool Congress starts collecting biodata for candidate selection

তৃণমূল ভবনে যে বায়োডাটা জমা দেওয়ার বাক্স রাখা হয়েছে তাতে দলের যে কোন সদস্য নির্দিষ্ট বিধানসভা উল্লেখ করে, প্রার্থী হওয়ার জন্য ওখানে আবেদন জানাতে পারেন। তৃণমূলের পুরনো রীতি ছিল এই আবেদন বাক্সের মাধ্যমে প্রার্থী বাছাই করা। সে ক্ষেত্রে তারা আবার ফিরিয়ে আনলো সেই পুরনো নিয়মই। আইপ্যাক-এর রিপোর্টের সাথে সাথে পুরনো কর্মীরা, যারা প্রথম থেকে তৃণমূলের সঙ্গে রয়েছে এবং শাসক দলের সাফল্যে যাদের ভূমিকা রয়েছে, শীর্ষ নেতৃত্বের নজর থাকবে তাদের উপরেও। দেখা যাক তৃণমূল এবার প্রার্থী তালিকা দিয়ে সাধারণ জনগণকে কতটা চমকে দিতে পারে।