কীর্ণাহারে পুকুর পাড় থেকে উদ্ধার তাজা বোমা, ভোটের আগে ফের তপ্ত বীরভূম!

Published on:

Published on:

Fresh bomb recovered from pond in Birbhum
Follow

বাংলা হান্ট ডেস্ক:বিধানসভা নির্বাচনের আগেই আবার উত্তেজনা ছড়ালো বীরভূমে(Birbhum)। কীর্ণাহার (Kirnahar) থানার অন্তর্গত কাজীপাড়া থেকে বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তাজা বোমা উদ্ধার বীরভূমে(Birbhum)

এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ আছে নাকি, সেটা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা কি ধরনের অশান্তির ছক কষতে এগুলি মজুত করেছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এত বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।

শনিবার বেলা বারোটা নাগাদ পুলিশের কাছে গোপন সূত্রে বোমা মজুতের খবর আসে। পুলিশ সঙ্গে সঙ্গেই অভিযান চালায় কাজীপাড়া গ্রামে। সেখানে পুকুর পাড়ে তল্লাশির সময় একটি বালতি উদ্ধার হয়। তার ভিতরেই পাওয়া যায় তাজা বোমা।

আরও পড়ুন:শুনানি শেষ হতেই কড়া পদক্ষেপ! ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের ৭ এইআরও-র বিরুদ্ধে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

বালতির ভিতর থেকে দশটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই উদ্ধার কার্যের পরই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। সঙ্গে সঙ্গে খবর যায় সিআইডি এবং বোম্ব স্কোয়াড-এর কাছে। কারা বোমা মজুত করেছিল সেটা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:যুবসাথী প্রকল্পে আবেদনের আগে সাবধান! এই সরকারি সুবিধাগুলি পেলে বাতিল হবে ফর্ম

Fresh bomb recovered from pond in Birbhum

ভোটের আগে এমনিতেই রাজনৈতিক মহল অশান্ত। তারই মধ্যে এরকম ভাবে প্রকাশ্যে বোমা মজুতের ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে রাজনৈতিক হিংসা হানাহানি নিয়ে। এখনও ভোটের ডেট ঘোষণা হয়নি। আগামী মাসে খুব সম্ভবত তারিখ ঘোষণা হবে। তার আগে এই ধরনের বিষয় সামনে আসা প্রশাসন ও সাধারণ মানুষের জন্য যথেষ্ট উদ্বেগ জনক।