শুনানি শেষ হতেই কড়া পদক্ষেপ! ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের ৭ এইআরও-র বিরুদ্ধে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

Published on:

Published on:

Election Commission takes action against 7 AEROs of the state after SIR hearing ends
Follow

বাংলা হান্ট ডেস্ক:এসআইআর-এর (SIR) শুনানি পর্ব শেষ হতে না হতেই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ৭ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। জানা গেছে মুখ্য সচিব কে পদক্ষেপ নেওয়ার জন্য নবান্নে চিঠিও দিয়েছে নয়া দিল্লি। এই সাত আধিকারিকই বাংলার এসআইআর-এর কাজে নিযুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেছে নির্বাচন কমিশন (Election Commission)।

এসআইআর-এর (SIR) শুনানি পর্ব শেষ হতেই কড়া পদক্ষেপ কমিশনের

নির্বাচন কমিশন থেকে নবান্নে যে চিঠি পাঠানো হয়েছে তাতে আধিকারিকদের নাম এবং কর্মস্থলের কথা উল্লেখ করেছেন নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের জেলা থেকে সাসপেন্ড হওয়া তিন আধিকারিক। একজন হলেন সামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, ফারাক্কার এইআরও নীতিশ দাস এবং সুতির এইআরও শেখ মুর্শিদ আলম। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে এইআরও ডালিয়া রায় চৌধুরীকে। দক্ষিণ ২৪ পরগনার দুইজন আধিকারিকেরও নাম আছে এই তালিকায়।

ক্যানিং পূর্বের দুজন এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুন্ডু রয়েছেন সাসপেন্ড হওয়া আধিকারিকদের তালিকায়। সঙ্গে রয়েছেন মেদিনীপুর থেকে সাসপেন্ড হওয়া আধিকারিক ডেবরার বিডিও তথা এইআরও দেবাশীষ বিশ্বাস। কমিশন এর আগেও রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করে এফআইআর-এর নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন:ঠান্ডা হাওয়ায় জমুক মিষ্টি আসর, বাজার নয়, ঘরেই বানান গরম গরম রসবড়া, রেসিপি রইল

কিন্তু নবান্ন থেকে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেই জন্য রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লি যেতে হয়েছিল। কারণ নির্বাচন কমিশন এ ব্যাপারে জবাব তলব করেছিল। রাজ্য অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যে গড়িমসি করছে এরকম কথাও শুনতে হয়েছে তাকে এবং ওই চার আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে।

আরও পড়ুন:‘ভাতা নয়, চাকরি চাই’, বিটেক পাস ছেলের জন্য যুবসাথী ক্যাম্পে মায়ের কান্না, করুণ ছবি কাটোয়ায়

Election Commission takes action against 7 AEROs of the state after SIR hearing ends

এরই মধ্যে আবার রবিবার এলো রাজ্যের আরও সাত আধিকারিক-এর বিরুদ্ধে সাসপেন্ড অর্ডার। নবান্ন এ ব্যাপারে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। কারণ এর আগেও নবান্ন কে নির্দেশ দেওয়া সত্ত্বেও কার্যকর হয়নি সেই নির্দেশ। তবে এবার এই সাত আধিকারিক-এর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠিয়েছে কমিশন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কেও কমিশনকে অবহিত রাখতে বলা হয়েছে।