বাংলা হান্ট ডেস্ক: পৌষ মাস চলে গেছে আর ঠিক। কিন্তু তাই বলে যে পিঠে পুলি পাটি সাপটা খাওয়া যাবেনা তা তো নয়। তবে পৌষ মাসে আপনি হয়তো নানান ধরনের পিঠে খেয়েছেন। কিন্তু একবারও রসবড়া করে খাওয়া হয়নি। এবার আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন নরম তুলতুলে রসবড়া। দেখে নিন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন তুলতুলে রসবড়া, রেসিপি রইল (Recipe)
রসবড়া বাড়িতে আজকাল সহজেই বানানো যায়। এটি বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগে। দেখে নিন কিভাবে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: অবশেষে স্বস্তির নিশ্বাস, যানজট কমাতে শহরে বাড়ছে আরও একটি লেন
উপকরণ:
বিউলির ডাল: ১ কাপ
নুন: আধ চা চামচের কম
মৌরি: ১ টেবিল চামচ
গুড়: ১ কাপ
সাদা তেল: ১ কাপ
প্রণালী: প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিন। ভালো হয় আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে পারলে। যদি ভুলে গিয়ে থাকেন, সে ক্ষেত্রে ফুটন্ত গরম জলে অন্তত ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর মিক্সিতে ভেজানো ডাল, নুন এবং আধভাঙা মৌরি মিহি করে বেটে নিন। এবার অন্য একটি পাত্রে ওই মিশ্রণ ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে ফেটাতে থাকুন। প্রয়োজনে সামান্য জল মিশিয়ে নিতে পারেন। ভালো করে না ফেটালে বড়া কিন্তু ফুলবে না, রসে ভেজানোর পরেও শক্ত হয়ে থাকবে। ঘণ্টাখানেক এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিন। তারপর কড়াইতে জল এবং গুড় দিয়ে সিরা তৈরি করুন। চাইলে এর মধ্যে থেঁতো করা একটি ছোট এলাচও দিয়ে পারেন। এবার কড়াইতে তেল গরম হলে ডালের মিশ্রণ থেকে বড়ার মতো ছোট ছোট অংশ নিয়ে তেলে ভেজে নিন। সোনালি রং ধরলে বড়াগুলো কড়াই থেকে তুলে সোজা গুড়ের রসের পাত্রে দিয়ে দিন। তারপর ঘণ্টা দুয়েক এই ভাবে রেখে দিন। এরপর পরিবেশন করুন (Recipe)।












