বাংলা হান্ট ডেস্ক:যুবসাথী (Yuvasathi) প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু ফর্ম ফিলাপ ও কারা (Yuvasathi Eligibility) পাবেন এই প্রকল্পের টাকা, সে নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, অন্য কোনও প্রকল্পের আওতাধীন থাকলেও এই প্রকল্প থেকে অর্থ পাবেন কিনা, সেগুলি জানতে সরকারি নিয়মাবলী এবং নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
যুবসাথী (Yuvasathi) প্রকল্পের সুবিধা পাবেন কারা?
যুবসাথীর আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তার লক্ষ্যে এই জনমুখী প্রকল্পর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিভ্রান্তি রয়েছে কয়েকটি বিষয়ে। যেমন গ্রামের দিকে যাদের নিজস্ব জমি রয়েছে তারা অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, তারাও কি এই যুবসাথী প্রকল্পে আবেদনের যোগ্য?
এ ব্যাপারে সরকারি আধিকারিকরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, না তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। কারণ হিসেবে দেখানো হয়েছে যে, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা সরকারের খাতায় কৃষি কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ কৃষক হিসেবে তাদের নাম নথিভুক্ত। কৃষিকাজ তাদের পেশা হিসেবে সেখানে গণ্য করা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে তারা বেকার নয়। তাই তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন:শুনানি শেষ হতেই কড়া পদক্ষেপ! ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের ৭ এইআরও-র বিরুদ্ধে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন
শুধুমাত্র কিন্তু কৃষক বন্ধু নয়, আরও যদি কোনও সরকারি প্রকল্প থেকে কেউ ভাতা পায়, তাহলে সেও এই প্রকল্পে আবেদনের যোগ্য নয়। যেমন লক্ষ্মীর ভান্ডার, প্রতিবন্ধী বা বার্ধক্য ভাতা ইত্যাদি পেলেও তারা এখানে আবেদন করতে পারবেন না। যে সকল ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য স্কলারশিপ পাচ্ছেন, তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল হতে পারে। তবে এটি মূলত যারা পড়াশোনা শেষ করে এখনও কোন কর্মসংস্থান করতে পারেননি তাদের জন্য।
আরও পড়ুন:নির্বাচন ঘিরে বাংলায় রেলের ঝাঁপি খোলা, পরপর প্রকল্প ও বাড়তি স্টপেজ

যদি কেউ ভুল তথ্য দেয় তাহলে বিপদ হতে পারে। কারণ সে ক্ষেত্রে ফর্ম বাতিল হবে। সরকারি সমস্ত প্রকল্প এখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। সে ক্ষেত্রে অন্য কোনও প্রকল্প থেকে সুবিধা পেলে, সেটা সিস্টেমে ধরা পড়বে। আর জেনে শুনে ভুল তথ্য দেওয়া বা মিথ্যা কথা বলে সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এক্ষেত্রে।












