ফের বৃদ্ধি! ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি, জানুন সর্বশেষ দর

Published on:

Published on:

The Indian rupee is gradually turning against the dollar.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি (Indian Rupee)। মূলত, RBI-র নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের ফলে রুপি শক্তিশালী হচ্ছে। কয়েকদিন আগেই ডলারের বিপরীতে রুপির দর ৯৫.২৩ টাকায় নেমে গেলেও, ভারতীয় মুদ্রা এখন জোরালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে। সোমবারের প্রথম দিকের লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ৩৩ পয়সা শক্তিশালী হয়ে ৯২.৮৫ টাকায় পৌঁছে যায়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কঠোর পদক্ষেপের ফলে ডলারের বিপরীতে রুপির উত্থান ঘটছে। এর আগে গত বৃহস্পতিবার রুপির দর ১৫২ পয়সা বেড়ে ৯৩.১৮ টাকায় স্থির হয়। এদিকে, গুড ফ্রাইডের ছুটির কারণে শুক্রবার বাজার বন্ধ ছিল।

ডলারের বিপরীতে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রুপি (Indian Rupee):

রুপি কতটা শক্তিশালী হয়েছে: ইন্টারব্যাঙ্ক ফরেক্স মার্কেটে রুপি প্রাথমিকভাবে ৯৩.১৩ টাকার দুর্বল স্তরে খোলে। লেনদেন এগোনোর সঙ্গে সঙ্গে এটি শক্তিশালী হয়ে ৯২.৮৫-এ পৌঁছয়। গত সেশনের ৯৩.১৮ পয়সার মূল্যের তুলনায় ৩৩ পয়সার বৃদ্ধি ঘটেছে।

The Indian rupee is gradually turning against the dollar.

কী পদক্ষেপ নিয়েছে RBI: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির নেট ওপেন পজিশন ১০০ মিলিয়ন ডলারে সীমাবদ্ধ করা হয়েছে। এমতাবস্থায়, ব্যাঙ্কগুলি আগামী ১০ এপ্রিলের সময়সীমার আগেই ডলার পজিশনগুলি আনওয়াইন্ড করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, RBI-র এই পদক্ষেপ কার্যকর হচ্ছে। এদিকে, আগামী সময়ে ডলারের বিপরীতে রুপির দর ৯২-তে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রোহিত শর্মাকে টেক্কা দিলেন কোহলি! T20 ক্রিকেটে গড়লেন ‘বিরাট’ বিশ্বরেকর্ড, অবাক অনুরাগীরাও

রয়েছে কিছু প্রতিবন্ধকতা: উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে রুপির শক্তিশালী অবস্থান সত্ত্বেও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারীরা (FII) বাজারে ক্রমাগত শেয়ার বিক্রি করে চলেছে। শুধুমাত্র বৃহস্পতিবারের শেষ লেনদেন পর্বেই শেয়ার বাজারে ৯,৯৩১ কোটি টাকা বিক্রি হয়েছে। এদিকে, মার্কিন ডলার সূচক ০.১৪ শতাংশ বেড়ে ১০০.১৭-তে পৌঁছেছে। এছাড়াও, অপরিশোধিত তেলের দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ০.৬৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: মেগা প্ল্যান BCCI-র! এবার টেস্ট দলে ‘এন্ট্রি’ নেবেন বৈভব সূর্যবংশী?

ট্রাম্প দিয়েছেন হুমকি: জানিয়ে রাখি যে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে আগামী মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় দেশটির পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এমতাবস্থায়, বিশ্বব্যাপী এই ক্রমবর্ধমান অনিশ্চয়তা রুপির ওপরেও চাপ সৃষ্টি করছে।