বাংলা হান্ট ডেস্ক: প্রতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এ কিছু চমকপ্রদ বিশ্বরেকর্ড (World Record) তৈরি হয়। চলতি বছরের IPL-ও তার ব্যতিক্রম নয়। IPL ২০২৬-এর একাদশ ম্যাচে RCB ৪৩ রানে CSK-কে পরাজিত করে। ওই ম্যাচে বিরাট কোহলি মাত্র ২৮ রানে আউট হলেও ওই ইনিংসের মাধ্যমেই একটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছেন তিনি। মূলত, রোহিত শর্মাকে ছাড়িয়ে কোহলি IPL-এর ইতিহাসে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বোচ্চ রান করা ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন। বর্তমানে IPL-এ CSK-র বিরুদ্ধে কোহলি ১,১৮৮ রান করেছেন। অন্যদিকে, রোহিত IPL-এ KKR-এর বিরুদ্ধে ১,১৬১ রান করেছেন। অর্থাৎ, এই পরিসংখ্যানে রোহিত শর্মাকে টেক্কা দিয়েছেন বিরাট কোহলি।
T20 ক্রিকেটে ‘বিরাট’ বিশ্বরেকর্ড কোহলির (Virat Kohli):
IPL-এ কোনও দলের বিরুদ্ধে একজন ব্যাটারের সর্বোচ্চ রান:
১. ১,১৮৮ রান: CSK-র বিরুদ্ধে বিরাট কোহলি
২. ১,১৬১ রান: KKR-এর বিরুদ্ধে রোহিত শর্মা
৩. ১,১৫৯ রান: PBKS-এর বিরুদ্ধে বিরাট কোহলি
৪. ১,১৩৪ রান: PBKS-এর বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার
৫. ১,১৩০ রান: DC-র বিরুদ্ধে বিরাট কোহলি

T20 ক্রিকেটে একটি দলের বিরুদ্ধে সর্বাধিক রান: জানিয়ে রাখি যে, বিরাট কোহলি সমগ্র T20 ক্রিকেটে একটি দলের বিরুদ্ধে সর্বাধিক রান করা ব্যাটার হিসেবেও বিবেচিত হয়েছেন। এই কৃতিত্ব অর্জন করে কোহলি বিশ্বরেকর্ড গড়েছেন।
১. ১,১৮৮ রান: CSK-র বিরুদ্ধে বিরাট কোহলি
২, ১,১৬১ রান: KKR-এর বিরুদ্ধে রোহিত শর্মা
৩. ১১৫৯ রান: PBKS-এর বিরুদ্ধে বিরাট কোহলি
আরও পড়ুন: মেগা প্ল্যান BCCI-র! এবার টেস্ট দলে ‘এন্ট্রি’ নেবেন বৈভব সূর্যবংশী?
CSK-র তৃতীয় পরাজয়: উল্লেখ্য যে, ওই ম্যাচে CSK অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় টসে জিতে RCB-কে ব্যাটে পাঠায়। টিম ডেভিড ও দেবদত্ত পাডিক্কালের সঙ্গে RCB অধিনায়ক রজত পাতিদারের অপরাজিত ৪৮ রান এবং ফিল সল্টের ৪৬ রানের সুবাদে ৩ উইকেটে ২৫০ রানের বিশাল স্কোর গড়ে তোলে কোহলির দল। জবাবে, টপ-অর্ডারের ধস থেকে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় CSK এবং সরফরাজ খানের ৫০ রান সত্ত্বেও ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় দলটি। সরফরাজ ছাড়াও প্রশান্ত বীর ৪৩ এবং জেমি ওভারটন ৩৭ রান করেন।
আরও পড়ুন: পঞ্চম প্রার্থী তালিকা সামনে আনল বিজেপি! ৩ টি কেন্দ্রে বদলাল নাম, কারা পেলেন টিকিট?
এদিকে, RCB-র হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ভুবনেশ্বর কুমার। যিনি ৪ ওভারে ৪১ রান দিয়ে ৩ টি উইকেট নেন। এছাড়াও, জ্যাকব ডাফি, ক্রুনাল পাণ্ডিয়া ও অভিনন্দন সিং প্রত্যেকে ২ টি করে উইকেট নেন। এছাড়াও, সুয়াশ শর্মা একটি উইকেট পেয়েছেন।












