একদিনে ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি! ৫০ টাকারও কম দামের এই স্টক কিনতে বিনিয়োগকারীদের হুড়োহুড়ি

Published on:

Published on:

The stock gained 15 percent in one day in share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) সোমবার মোরপেন ল্যাবরেটরিজ লিমিটেডের স্টকের দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। একটা সময়ে কোম্পানির স্টকের দাম ১৯ শতাংশ বৃদ্ধি পায়। তবে, বাজার বন্ধের সময়ে স্টকটি ১৫.৪২ শতাংশের বৃদ্ধির সঙ্গে ৪৫.৩৭ টাকায় বন্ধ হয়েছে। মূলত, ৮২৫ কোটি টাকার CDMO চুক্তির কারণেই এই স্টকে এহেন বৃদ্ধি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। একটি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিকে এই চুক্তিটি দেওয়া হয়েছে। মোরপেন ল্যাবরেটরিজ লিমিটেড এক্সচেঞ্জকে জানিয়েছে যে আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে কমিশনিং শুরু হবে।

কোম্পানির স্টকের (Share Market) দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে:

বিনিয়োগকারীরা এই স্টকটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার, BSE-তে এই কোম্পানির স্টক ৪৪.৩৬ টাকায় খোলা হয়েছিল। একটা সময়ে এই স্টকের দাম ৪৬.৯০ টাকার ইন্ট্রা-ডে সর্বোচ্চে পৌঁছে যায়। উল্লেখ্য যে, BSE-তে এই কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ৭০.৪০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ৩৩.৪৭ টাকা। এই সংস্থার মার্কেট ক্যাপ ২,৫৫১ কোটি টাকা।

Share Market

এক বছরে শেয়ারের দাম ১০ শতাংশ কমেছে: জানিয়ে রাখি যে, মোরপেন ল্যাবরেটরিজ লিমিটেডের স্টকের দাম গত মাসে ৩৬ শতাংশ বেড়েছে। তবে, এক বছরে কোম্পানির স্টকের দাম ১০.২১ শতাংশ কমেছে। এই সময়ের মধ্যে, সেনসেক্স সূচক ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এদিকে, বিগত ৫ বছরে এই কোম্পানির স্টক ৫৫.৬৪ শতাংশ রিটার্ন প্রদান করেছে।

আরও পড়ুন: আম্বানি পাবেন কড়া টক্কর! ২০,০০০ কোটি টাকার মেগা পরিকল্পনা সুনীল মিত্তালের, জানলে অবাক হবেন

১৪ বছর পর কোম্পানিটি আবার ডিভিডেন্ড দিয়েছে: উল্লেখ্য যে, মোরপেন ল্যাবরেটরিজ লিমিটেড সর্বশেষ বিনিয়োগকারীদের ১৪ বছর আগে অর্থাৎ ২০১১ সালেডিভিডেন্ড দিয়েছিল। সেই সময়ে, কোম্পানিটি প্রতি শেয়ারে ০.২০ টাকার ডিভিডেন্ড প্রদান করেছিল। এরপর ২০২৫ সালে কোম্পানিটি প্রতি শেয়ারে ০.২০ টাকার ডিভিডেন্ড দেয়।

আরও পড়ুন: ২০২৬-এর IPL-এও দেখা যাবে ধোনি ম্যাজিক? অনুরাগীদের জন্য সামনে এল বড় আপডেট

এই কোম্পানিতে প্রোমোটারদের শেয়ারের পরিমাণ ৩৫.৬৫ শতাংশ। যেখানে পাবলিক শেয়ারের পরিমাণ ৬৪.৩৫ শতাংশ। গত কয়েক ত্রৈমাসিক ধরে কোম্পানির শেয়ারহোল্ডিংয়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।