আজই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০ টাকা! আবেদন করেও এই মহিলারা পাবেন না সুবিধা

Published on:

Published on:

These women will not receive the benefit of Annapurna Yojana
Follow

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দ্বিতীয় কিস্তির অর্থ ১ জুলাই থেকে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। সরকারি ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে জমা পড়বে। এর আগে গত ৩ জুন প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন প্রায় ২৮ লক্ষ মহিলা।

কারা অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana)টাকা পাবেন না ?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুন মাসের প্রাপ্য অর্থই দ্বিতীয় কিস্তি হিসেবে এবার দেওয়া হচ্ছে। সরকারের দাবি, মহিলাদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং তাঁদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায়, সুবিধাভোগী মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সরকারি তহবিল থেকে ফান্ড ট্রান্সফার করা হবে। তবে সব আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আয়করদাতা মহিলা, কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী এবং সরকারি পেনশনভোগীরা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। এছাড়া যোগ্যতার তালিকা থেকে বাদ পড়া আবেদনকারীরাও এই সুবিধা পাবেন না। যদিও কোনও আবেদন ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিশেষ ক্ষেত্রে সুবিধা চালু থাকতে পারে।

These women will not receive the benefit of Annapurna Yojana

আরও পড়ুন :অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট! আবেদন করে থাকলে জানুন অবশ্যই

সরকারি পোর্টালে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাবে। পাশাপাশি ব্লক অফিস, পঞ্চায়েত বা পুরসভা থেকেও ফর্ম সংগ্রহ করা সম্ভব। আবেদন গ্রহণের সময়সীমা শুরু হয়েছে ১ জুন থেকে এবং মোট ৯০ দিন পর্যন্ত চলবে। ফলে এখনও আবেদন করার সুযোগ রয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় আসার জন্য নতুন করে আবেদন করতে হবে।