বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে, ফিউচার মোবিলিটির ক্ষেত্রে সোলার পাওয়ার্ড গাড়িগুলিও (Solar Car) অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। এই আবহে পুণেতে স্থির সংস্থা Vayve তাদের নিজস্ব সোলার কার বাজারে এনেছে। যার নাম Vayve Eva। জানিয়ে রাখি যে, সোলার কার একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রযুক্তি। এক্ষেত্রে সরাসরি সূর্যালোককে শক্তিতে রূপান্তরিত করে যানবাহন চালানো যায়। এই গাড়িগুলির কার্যপ্রণালী মূলত ৩ টি গুরুত্বপূর্ণ ধাপের ওপর নির্ভরশীল। প্রথমত, গাড়ির ছাদে বা বডিতে লাগানো ফটোভোলটিক (PV) সোলার প্যানেল সূর্যালোক শোষণ করে এবং সেটিকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে। যেহেতু সূর্যালোক সবসময় পাওয়া যায় না, তাই এই প্রোডাকটিভ এনার্জি একটি উন্নতমানের অনবোর্ড রিচার্জেবল ব্যাটারি প্যাকে নিরাপদে সঞ্চিত থাকে। যা পরবর্তীতে মেঘলা আবহাওয়ায় বা রাতে মোটরে নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করে। এছাড়াও, এগুলিতে একটি রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও রয়েছে। যা গাড়ির গতি কমানোর সময় কাইনেটিক এনার্জি ক্যাপচার ও সঞ্চয় করে সামগ্রিক কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে।
Vayve Eva সোলার কারের (Solar Car) বৈশিষ্ট্য:
সোলার রুফের সুবিধা এবং অতিরিক্ত রেঞ্জ: এবার ভারতের এই সোলার গাড়ির কিছু গুরত্বপূর্ণ বৈশিষ্ট্য উপস্থাপিত করা হল। Vayve Eva-র সবচেয়ে বড় আকর্ষণ হল এর ছাদে থাকা ইন্টিগ্রেটেড সোলার প্যানেলস। এদিকে, এটি পুরোপুরি শুধু সূর্যের আলোতেই চলে না; বরং, এর সোলার রুফ সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে মূল ব্যাটারিকে ট্রিকল-চার্জ করে। এই সোলার রুফ প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার অতিরিক্ত চলাচলের সুযোগ করে দেয়। যা শহরের যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে দারুণ সুবিধা প্রদান করে।

ভেরিয়েন্ট অনুযায়ী ব্যাটারির বিকল্প এবং রেঞ্জ: গ্রাহকদের চাহিদা মেটাতে Vayve Eva ৩ টি ভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায়। সেগুলি হল নোভা, স্টেলা এবং ভেগা। নোভা ভেরিয়েন্টটিতে একটি ৯ kWh ব্যাটারি প্যাক রয়েছে। যা একবার চার্জে ১২৫ কিমি পর্যন্ত চলতে পারে। স্টেলা-তে রয়েছে একটি ১২.৬ kWh ব্যাটারি। যার মাধ্যমে একবার চার্জে ১৭৫ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। ভেগা হল টপ ভেরিয়েন্ট। এটিতে রয়েছে একটি ১৮ kWh ব্যাটারি। যা একবার চার্জে সর্বোচ্চ ২৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
আরও পড়ুন: কোন কোন কারণে সবথেকে বেশি ঋণ নিচ্ছেন ভারতীয়রা? পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাল সরকার
পারফরম্যান্স এবং চার্জিং ক্ষমতা: উল্লেখ্য যে, পারফরম্যান্সের দিক থেকে, এই ছোট গাড়িটি শহরের রাস্তায় চালানোর জন্য আদর্শ। এর সর্বোচ্চ গতি ৭০ কিমি/ঘণ্টা এবং এটি মাত্র ৫ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে। চার্জিংয়ের কথা বলতে গেলে, এটি স্ট্যান্ডার্ড ১৫A হোম সকেটের পাশাপাশি ডিসি ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। যার ফলে এটি খুব কম সময়ে দ্রুত চার্জ হয়ে যায়।
আরও পড়ুন: ইথানলের ক্ষেত্রে সরকারি ভর্তুকির ঘোষণা! কারা হবে লাভবান?
মূল্য: Vayve Eva-র ব্যাটারি সাবস্ক্রিপশন মডেলের দাম শুরু হচ্ছে ৩.২৫ লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে। কম্প্যাক্ট মাইক্রো-কার ডিজাইনের এই গাড়িতে ২ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু স্বাচ্ছন্দ্যে সফর করতে পারবে। যেসব শহরাঞ্চল সঙ্কীর্ণ রাস্তা, তীব্র যানজট ও পার্কিং সমস্যায় জর্জরিত, সেখানে Vayve Eva একটি অত্যন্ত সাশ্রয়ী ও টেকসই বিকল্প হিসাবে বিবেচিত হবে।













