IPL ২০২৬-এর আগে সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়ালেন KKR-এর তারকা প্লেয়ার! অ্যাকশন নেবে বোর্ড?

Published on:

Published on:

This player of Kolkata Knight Riders got into a controversy.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর অর্থাৎ ২০২৬-এর IPL শুরু হতে চলেছে আগামী ২৮ মার্চ থেকে। এমতাবস্থায়, প্রতিটি দল তাদের প্রস্তুতি জোরদার করেছে। ঠিক এই আবহেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) একজন তারকা খেলোয়াড় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। শুধু তাই নয়, তিনি একটি বড় বিতর্কেও জড়িয়ে পড়েছেন। মূলত, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবার সাংবাদিকের সঙ্গে তর্কাতর্কির কারণে খবরের শিরোনামে উঠে এলেন। জানিয়ে রাখি যে, ক্যামেরন গ্রিনকে KKR ২৫.২০ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে।

বিতর্কে জড়িয়েছেন KKR (Kolkata Knight Riders)-এর তারকা খেলোয়াড় ক্যামেরন গ্রিন:

জানিয়ে রাখি যে,ক্যামেরন গ্রিন বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। শেফিল্ড শিল্ড ম্যাচের পর এক সাক্ষাৎকারে একজন অস্ট্রেলিয়ান সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গ্রিন। এই ঘটনাটি সিডনিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের মধ্যে শেফিল্ড শিল্ড ম্যাচের পর ঘটে। গ্রিন ওই ম্যাচটিতে ১৩৫ রানের এক দুর্দান্ত সেঞ্চুরি করেন। যা গত অগাস্টের পর যেকোনও ফরম্যাটে তাঁর প্রথম সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, ওই ম্যাচের পর, প্লেয়ার অফ দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত গ্রিনকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়। গ্রিন প্রথমে সাক্ষাৎকার দিতে রাজি হননি। কিন্তু পরে তিনি শুধু ম্যাচ-সম্পর্কিত প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিতে সম্মত হন।

This player of Kolkata Knight Riders got into a controversy.

সাক্ষাৎকারের সময় তিনি ফর্মে ফেরার বিষয়ে কথা বলেন এবং জানান যে তাঁর ভালো লাগছে। সেই সঙ্গে দলের জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। তবে, যখন একজন সাংবাদিক ক্যামেরন গ্রিনকে তাঁর সাম্প্রতিক ব্যাটিং দুর্দশা নিয়ে প্রশ্ন করেন, তখন গ্রিন উত্তর দিতে অস্বীকার করেন।

আরও পড়ুন: বড়সড় সঙ্কটের সম্মুখীন! বাতিল হবে PSL? পাকিস্তানে সফরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এই দেশের

এদিকে, সাক্ষাৎকারটি এক মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল। শুধু তাই নয়, গ্রিন বিষয়টিকে ‘সময়ের অপচয়’ আখ্যা দিয়ে চলে যেতে চেষ্টা করেন। তখন, ওই সাংবাদিক উল্লেখ করেন যে তিনি সারাদিন ধরে অপেক্ষা করছিলেন। যার জবাবে গ্রিন কড়া ভাষায় উত্তর দেন। তিনি জানান, ‘আপনি কেন আমাকে টার্গেট করছেন?’

আরও পড়ুন: ভাড়া কম, অথচ চলে বন্দে ভারতের গতিতে! যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেয় এই ট্রেনগুলি

সহকারী কোচকে হস্তক্ষেপ করতে হয়: এদিকে, ওই বচসার সময়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ বিষয়টিতে বো ক্যাসন হস্তক্ষেপ করেন এবং সাংবাদিকের কাছে ক্ষমা চান। গ্রিন চলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। ঘটনাটি সম্পর্কে ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াকেও জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে, ক্রিকেট অস্ট্রেলিয়াও ক্যামেরন গ্রিনের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে বলে অনুমান করা হচ্ছে।