বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। যদিও, তার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB-কে একাধিক কঠিন। সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে, এবারের সঙ্কট এতটাই গুরুতর যে এর ফলে টুর্নামেন্টটি বাতিল বা স্থগিতও হয়ে যেতে পারে। মূলত, পাকিস্তান ও আফগানিস্তান বর্তমানে সংঘাতে লিপ্ত রয়েছে। গত ১৬ মার্চ পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিমান হামলা চালায়। যেখানে ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। অভিযোগ উঠেছে, পাকিস্তান কাবুলের একটি হাসপাতালকে টার্গেট করে হামলা চালিয়েছিল। এই হামলার ফলে ২ দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। এমতাবস্থায়, অস্ট্রেলিয়া তার নাগরিক ও খেলোয়াড়দের পাকিস্তানে সফর না করার পরামর্শ দিয়েছে।
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত PSL ২০২৬ (Pakistan Super League)-কে প্রভাবিত করতে পারে:
মূলত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত এবারের PSL-কে প্রভাবিত করতে পারে। কারণ এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার একাধিক তারকা খেলোয়াড়ের খেলার কথা রয়েছে। স্টিভ স্মিথ থেকে শুরু করে ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো কিংবদন্তি খেলোয়াড়রা পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণ করছেন। তাঁদের সঙ্গে কোচিং ও সাপোর্ট স্টাফে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান নাগরিকও রয়েছেন। তবে, অস্ট্রেলিয়ার সরকারের এই সতর্কবার্তার পর তাঁরা আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার সরকার গত ৩ মার্চ তাদের নাগরিকদের পাকিস্তানে সফর না করার পরামর্শ দিয়েছিল এবং গত ১৬ মার্চের আফগানিস্তানে হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

পাকিস্তানের জন্য বড় হুমকি: জানিয়ে রাখি যে, পাকিস্তানি বিমান বাহিনী কাবুলের একটি হাসপাতালে হামলা চালানোর পর আফগান সরকার ক্ষুব্ধ হয়েছে এবং প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। তাই, পাকিস্তানের পরিস্থিতি এখন যথেষ্ট জটিল। এদিকে, এমনও খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানে থাকা বিদেশিরা হামলার টার্গেট হতে পারেন। সন্ত্রাসবাদীরা এমন এলাকাগুলিকে টার্গেট করতে পারে যেখানে বিপুল সংখ্যক বিদেশি বসবাস করেন। এমন পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলি নিয়েও বড় ধরণের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ভাড়া কম, অথচ চলে বন্দে ভারতের গতিতে! যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেয় এই ট্রেনগুলি
এদিকে, উচ্চ-ঝুঁকিপূর্ণ শহরগুলির তালিকায় রয়েছে পেশাওয়ার ও রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডিতে PSL-এর ১১ টি ম্যাচ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এমতাবস্থায়, যদি অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা হঠাৎ PSL থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন, সেক্ষেত্রে PSL স্থগিত হয়ে যেতে পারে। কারণ অনেক দলেই নামকরা অস্ট্রেলিয়ান খেলোয়াড় রয়েছেন।
আরও পড়ুন: LPG-র সঙ্কট মোকাবিলায় বড় পদক্ষেপ কেন্দ্রের! প্রতিটি বাড়িতে দ্রুত পৌঁছে যাবে PNG
উল্লেখ্য যে, বেশ কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যেই PSL থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আবার বেশ কয়েকজন খেলোয়াড় IPL খেলার জন্য PSL ছেড়েছেন। এখন যদি PSL বাতিল বা স্থগিত করতে হয়, সেক্ষেত্রে PCB-র যে কোটি কোটি টাকার ক্ষতি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।












