৫ বছরে ৩,৯০০ শতাংশের বৃদ্ধি! বিনিয়োগকারীদের মালামাল করল এই স্টক, দাম মাত্র এত টাকা

Published on:

Published on:

This stock has gained 3,900 percent in the share market in 5 years.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২৯ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার মাল্টিব্যাগার স্মল-ক্যাপ স্টক RDB ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার লিমিটেডের স্টকে চরম অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই এই সংস্থাটিরন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) ডাইরেক্ট লিস্টিংয়ের প্রস্তাব বিবেচনা করার জন্য কোম্পানিটি একটি বোর্ড মিটিং ডেকেছে। এই খবরের পর সকালে শেয়ারটি ঊর্ধ্বমুখী হয়। প্রাথমিক লেনদেনে স্টকটি প্রায় ৪.৫ শতাংশ বেড়ে দিনের সর্বোচ্চ ৬৯.৮২ টাকায় পৌঁছে যায়। কিন্তু, পরে এই স্টকে পতন ঘটে এবং বাজার বন্ধের সময়ে এই স্টক ৬৬.১৯ টাকায় দাঁড়িয়ে থাকে।

শেয়ার বাজারে (Share Market) দুর্ধর্ষ রিটার্ন দিল এই স্টক:

৩ ফেব্রুয়ারি বোর্ড মিটিং: উল্লেখ্য যে, এই কোম্পানি গত ২৭ জানুয়ারি, ২০২৬ তারিখে এক্সচেঞ্জকে জানিয়েছে যে, বোর্ড অফ ডাইরেক্টরসের বৈঠক আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২৬ মঙ্গলবার সম্পন্ন হবে। কোম্পানিটি এক ফাইলিংয়ে জানিয়েছে, ওই বৈঠকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোম্পানির ইক্যুইটি শেয়ার সরাসরি লিস্টিংয়ের প্রস্তাব বিবেচনা এবং অনুমোদন করা হবে। এই খবরে বিনিয়োগকারীদের মধ্যেও উত্তেজনা দেখা দিয়েছে। সেই কারণে প্রফিট বুকিং, ঘটছে এবং তার ফলেই শেয়ারটিতে তীব্র দরপতন দেখা গেছে।

This stock has gained 3,900 percent in the share market in 5 years.

৫ বছরে ৩,৯০০ শতাংশের বেশি রিটার্ন: জানিয়ে রাখি যে, গত ৫ বছর ধরে RDB ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ারের স্টক বিনিয়োগকারীদের জন্য মাল্টিব্যাগার হয়ে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে স্টকটি ৩৯০০ শতাংশেরও বেশি লাভ প্রদান করেছে। সাম্প্রতিক সময়েও এই স্টকের পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী। গত ১ বছরে এই স্টকে ২৪ শতাংশ, ৬ মাসে ৩৭ শতাংশ, ৩ মাসে ৪১ শতাংশ এবং গত ১ মাসে প্রায় ৬ শতাংশের বৃদ্ধি ঘটেছে। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম হল ৯১.৮৯ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম হল ৩৫.০০ টাকা।

আরও পড়ুন: ভারতীয় রেলে ঘটল ২০ বছরের পুরনো ঐতিহ্যের অবসান! নেওয়া হল বড় সিদ্ধান্ত

সোলার সেক্টরে দাপট: রিনুয়েবল এনার্জি সেক্টরে সম্প্রসারণের অংশ হিসেবে RDB ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার লিমিটেড সম্প্রতি সোলার অ্যাগ্রো-পার্কস প্রাইভেট লিমিটেডের ৭০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে।

আরও পড়ুন: সময় পেরিয়ে যাওয়ায় বন্ধ করেছিলেন মিমি চক্রবর্তীর অনুষ্ঠান! সেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করল পুলিশ

জানিয়ে রাখি যে, ওই কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং RDB ইনফ্রা বেশিরভাগ অংশীদারিত্ব অর্জনের জন্য ৭০,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে। ২০২৬- অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলে, কোম্পানির নিট মুনাফা বার্ষিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.০৫ কোটি হয়েছে। যদিও, রেভিনিউ হ্রাস পেয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন