লাল ঝোল তো অনেক খেলেন, তিল-কাজু বাটায় জমিয়ে রাঁধুন মুরগি, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাংস মানেই লাল লাল ঝাল ঝাল ঝোল। অনেকের কাছেই চিকেন বা মাটন মানেই লাল গরগরে ঝোল। উপরে তেলের পরত না থাকলে তা মাংসই নয়, এমন ধারণা থাকলে তা এবার পালটে ফেলুন। মাংসের (Recipe) যে শুধুই লাল ঝোল হবে এর কোনও মানে নেই।

মুরগির মাংসের সাদা গ্রেভি (Recipe)

এবার তিল বেটে বানান মাংসের সাদা ঝোল। রঙ, স্বাদ দুটোই হবে অন্যরকম। একঘেয়ে চিকেন বা মাটনের ঝোল খেতে ভালো না লাগলে বানিয়ে দেখতে পারেন এই বিশেষ রেসিপি-

Til bata white gravy chicken recipe

তিলবাটা দিয়ে মুরগির উপকরণ:

মুরগির মাংস- ৭০০ গ্রাম

সাদা তিল- ৭০ গ্রাম

কাজু- ২০ গ্রাম

পেঁয়াজ কুচি- ৩ টি মাঝারি

আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৬-৭ টি

টক দই- ২ টেবিল চামচ

গোলমরিচ- ১ টেবিল চামচ

দুধ- ৩-৪ টেবিল চামচ

ঘি- ১ টেবিল চামচ

আরও পড়ুন : এক্সপ্রেসের পর লোকাল ট্রেন, অত্যাধুনিক কবচ সিস্টেমের প্রথম সফল ট্রায়াল রান হাওড়াতে

তিলবাটা মুরগির প্রণালী: মুরগির মাংস প্রথমে ধুয়ে টক দই, সাদা তেল, নুন আর গোলমরিচ মাখিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দিন। এবার শুকনো কড়াইতে তিল আর কাজু হালকা নেড়েচেড়ে নিন। ১ টেবিল চামচ তিল (Recipe) আলাদা করে রেখে বাকিটা দুধ মিশিয়ে বেটে নিন।এবার কড়াইতে সাদা তেলের সঙ্গে কিছুটা ঘি গরম করুন। এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি আর আদা রসুন, কাঁচালঙ্কা বাটা।

আরও পড়ুন : নারকেল আর পোস্তর মুচমুচে বড়া, গরম ভাতে আর কী চাই! দেখে নিন রেসিপি

কিছুটা নুন দিয়ে কষিয়ে দিয়ে দিন তিল আর কাজু বাটা। কম আঁচে কিছুক্ষণ কষান। এর পর মাংস দিয়ে আঁচ বাড়িয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিন। আঁচ কম করে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকা খুলে নাড়িয়ে নিন। সামান্য গরম জল যোগ করতে পারেন। তবে এই রেসিপিতে ঝোল একটু গা মাখা হয়। সবশেষে উপর থেকে সাদা তিল ছড়িয়ে নামিয়ে নিন।