বাংলা হান্ট ডেস্ক: বাজারে টমেটোর (Tomato) দাম যখন চড়া। তখন সামান্য অযত্নেতা পচে গেলে সকলেরই গায়ে লাগে। বিশেষ করে এই বৈশাখের রোদে ফ্রিজের থেকে বাইরে একদম টমেটো রাখলে তা নিমেষের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ফ্রিজে বেশিক্ষণ থাকলে অতিরিক্ত ঠান্ডায় টমেটোর স্বাদও খারাপ হয়ে যায়। এরকম অবস্থায় আপনিও যদি সম্মুখীন হন। তাহলে এই নিয়মগুলো মেনে চলুন। কারণ এই নিয়ম মেনে চললে আপনার কিনে নিয়ে আসা টমেটোগুলো দীর্ঘদিন ভালো থাকবে।
গরমেও টমেটো টাটকা রাখতে জেনে নিন ৫ সহজ উপায় (Tomato)
১) প্রথম নিয়ম হলো কেনাকাটার সময় একটু চোখ খোলা রাখা। খুব বেশি পাকা বা নরম টমেটো না কিনে কিছুটা শক্ত আর লালচে টমেটো বাছুন। বাড়িতে আনার পর টমেটোগুলো ভুলেও ধোবেন না।

আরও পড়ুন: রাতের ট্রেন সফরে নিয়ম ভাঙলেই বাড়বে ঝামেলা, জেনে নিন কী কী এড়াবেন
২) অন্ধকার ও ঠান্ডা জায়গা বাছুন। সরাসরি রোদের আলো লাগে এমন জানলার ধারে সবজি রাখবেন না। রান্নাঘরের অন্ধকার কোণ বা আলমারির নিচেই টমেটো রাখার আদর্শ জায়গা।
৩) প্রতিটি টমেটো আলাদা করে খবরের কাগজে মুড়িয়ে রাখুন। এতে বাড়তি ময়েশ্চার কাগজ শুষে নেবে এবং ফলত টমেটো অন্তত দুই সপ্তাহ পর্যন্ত ফ্রেশ থাকবে।
৪) কাগজ না থাকলে খড় বা শুকনা ঘাস ব্যবহার করা যায়। গ্রামেগঞ্জে আজও কাঠের বাক্সে খড় বিছিয়ে তার ওপর টমেটো সাজিয়ে রাখা হয়। এই পদ্ধতি টমেটোকে বাইরের উত্তাপ থেকে রক্ষা করে।
৫) সবশেষে মনে রাখবেন, ফলের ঝুড়িতে আপেল বা কলার সঙ্গে টমেটো রাখবেন না। এই ফলগুলো থেকে ইথিলিন গ্যাস নির্গত হয় যা টমেটোকে দ্রুত পাঠিয়ে দেয় পাশাপাশি অনেক সময় নষ্ট করে দেয় (Tomato)।













