উইকএন্ড ট্রিপের প্ল্যান? এই মনোরম জলপ্রপাত হতে পারে আপনার সেরা পছন্দ

Published on:

Published on:

Travel a unique beauty of Bihar nestled in the lap of nature
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কী ২ দিনের জন্য ঘুরতে যেতে চাইছেন। ‌ তা,লে আজকের প্রতিবেদনে রইল আপনার জন্য। কারণ, আপনি দুদিনের ছুটি কাটাতে যেতে পারেন বিহারের এই স্বল্প পরিচিত জায়গা থেকে(Travel)। জানুন এইখানের বিষয়ে বিস্তারিত তথ্য।

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা বিহারের এক অনন্য সৌন্দর্য (Travel)

দুদিনের জন্য ছুটি কাটাতে হলে আপনি যেতে পারেন বিহারের স্বল্প পরিচিত তেলহার কুণ্ডের সবচেয়ে বড় আকর্ষণ পাহাড়ের বুক চিরে নেমে আসা জলপ্রপাতে। এখানে আসলে পরে ঝরনার জল নীচে তৈরি করেছে ছোট্ট এক প্রাকৃতিক কুণ্ড বা লেক, যার চারপাশ জুড়ে শুধু সবুজ আর সবুজ (Travel)।

Travel a unique beauty of Bihar nestled in the lap of nature

আরও পড়ুন: বাইক বা পাকা বাড়ি থাকলেই বাদ পড়বেন? অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

তাছাড়া বর্ষার পরে এই জায়গার সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে যায়। জলপ্রপাতের গর্জন, ঠান্ডা হাওয়া আর পাখির ডাক মিলে এক অনন্য অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি তেলহার কুণ্ডে গেলে প্রথমেই নজর কাড়বে বিশাল জলপ্রপাত।

জানা যায়, দুর্গাবতী নদীর উৎপত্তিস্থল ও রোহতাস মালভূমির সংলগ্ন এই জলপ্রপাতটি কয়েক শো ফুট উপর থেকে তীব্র বেগে নীচে আছড়ে পড়ে।এছাড়া এখানকার ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড় ও জঙ্গলের অসাধারণ দৃশ্য দেখা যায়।

পাশাপাশি আপনি ঘুরে দেখতে পারেন করমচাট ড্যাম, যা তার শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়। চারপাশের মনোরম সবুজ ল্যান্ডস্কেপ আপনার মন ভালো করে দেবে (Travel)।