দার্জিলিং নয়, এবার ঘুরে আসুন মিরিকের কাছে বংকুলুং—প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা

Published on:

Published on:

Travel avoid the crowds and visit the mountains of Bangkulung
Follow

বাংলা হান্ট ডেস্ক: শহরের কোলাহল ছেড়ে আপনিও কি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রামে (Travel)। এখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

ভিড় এড়িয়ে পাহাড়ে, ঘুরে আসুন বংকুলুং (Travel)

প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আপনি যেতে পারেন উত্তরবঙ্গের অল্প পরিচিত গ্রাম বারবিং । স্বল্প পরিচিত গ্রামে গেলে আপনি এখানকার পাহাড়ি গ্রাম্য পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানে আসলে পরে আপনি পাহাড়ে নির্জনতা ও কুয়াশার মাঝখানে অতি সহজেই হারিয়ে যেতে পারবেন (Travel)।

Travel avoid the crowds and visit the mountains of Bangkulung

আরও পড়ুন: সোনার দামে বড় চমক! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর গহনা কিনতে কত খরচ হবে?

উত্তরবঙ্গের এই গ্রামে গেলে আপনি হোমস্টে থেকেই দেখতে পারবেন আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার শিখর। পাশাপাশি এখানে গেলে মনে হবে যেন সময় থমকে রয়েছে। এছাড়াও আপনি পায়ে হেঁটে এখানকার গ্রামটা ঘুরে দেখতে পারেন।

বংকুলুং আসার জন্য আপনাকে প্রথমে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সহজে আসতে হবে। মিরিক হয়েও আপনি আসতে পারেন। এখানে আসতে সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টা। আর আসার সময় মাথাপিছু গাড়ি ভাড়া পড়বে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে।

এছাড়াও এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। ‌ তবে পরিবার ও প্রিয় জনকে সঙ্গে নিয়ে আসলে আগের থেকে হোমসটে বুকিং করে আসার শ্রেয়। পাশাপাশি এখানে আসলে আপনি খেতে পারবেন এখানকার অথেন্টিক পাহাড়ি খাবার (Travel)।