ভিড় নয়, চাই শান্তি! ঝাড়খণ্ড–ওড়িশা সীমান্তে সবুজে মোড়া কিরিবুরু–মেঘাহাতুবুরু ঘুরে আসুন

Published on:

Published on:

Travel Kiriburu, Meghahatuburu perfect for an offbeat weekend trip
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে গরমকাল। এই সময় বহু মানুষ অফবিটে ঘুরতে যাওয়ার সন্ধান করেন। তবে ঘুরতে যেতে হলে হাতে বেশ কিছুদিনের সময় রাখতে হয়। কিন্তু আপনি যদি মাত্র দু-তিন দিনের জন্য ঘুরতে যেতে চান তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ সপ্তাহের শেষে আপনি ঘুরতে যেতে পারেন ঝাড়খণ্ড ও ওডিশার সীমান্তে অবস্থিত কিরিবুরু ও মোঘাহাতুবুরু। এইখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

উইকএন্ডে অফবিট ট্রিপের জন্য পারফেক্ট কিরিবুরু–মেঘাহাতুবুরু (Travel)

কলকাতা থেকে ৪০৬ কিলোমিটার দূরে অবস্থিত কিরিবুরু ও মোঘাহাতুবুরু (Travel)। সারাবছর এইখানের আবহাওয়া মনোরম থাকে। তাই আপনি যে কোন সময় চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। বিশেষ করে সপ্তাহের শেষে শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে এই জায়গাটা একেবারেই আদর্শ জায়গা।

Travel Kiriburu, Meghahatuburu perfect for an offbeat weekend trip

আরও পড়ুন: রেস্তরাঁর মতো নরম দইবড়া চান? রান্নার সময় মেনে চলুন এই ৫ টি সহজ নিয়ম

এখানে আসলে আপনি, প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এছাড়াও কিরিবুরু ভিউপয়েন্ট থেকে চারপাশের পাহাড় ও উপত্যকার প্যানোরামিক দৃশ্য অসাধারণ। পাশাপাশি মেঘাহাতুবুরু ভিউপয়েন্টে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সহজে ভোলা যায় না। এছাড়াও লালচে আকাশ আর পাহাড়ের ছায়া মিলেমিশে যেন এক মায়ার সৃষ্টি করে।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

হাওড়া স্টেশন থেকে টাটানগর পর্যন্ত একাধিক ট্রেন যায়। সেই ট্রেনে করে টাটানগর পৌছিয়ে সেখান থেকে বাস অথবা গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যেতে পারেন কিরিবুরু। অথবা আপনি কলকাতা থেকে গাড়িতে করেও যেতে পারেন। এতে আপনার সময় লাগবে ৮ থেকে ৯ ঘন্টা।

এখানে থাকার জন্য বেশ কিছু বেসরকারি লজ রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসা ভালো। তা না হলে অসুবিধায় পড়তে পারেন। তাছাড়া এখানে আশেপাশে দর্শনীয় স্থানে ঘোরাঘুরির সুবিধা ও রয়েছে (Travel)।