বাংলা হান্ট ডেস্ক: প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আপনি যেতে পারেন উত্তরবঙ্গের অল্প পরিচিত গ্রাম হি-বর্মিওক। স্বল্প পরিচিত গ্রামে গেলে আপনি এখানকার পাহাড়ি গ্রাম্য পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানে আসলে পরে আপনি পাহাড়ে নির্জনতা ও কুয়াশার মাঝখানে অতি সহজেই হারিয়ে যেতে পারবেন (Travel)।
কম সময়ে পাহাড় ভ্রমণ গন্তব্য হোক হি বারমিওক (Travel)
প্রায় ৫,৯০৫ ফুট উচ্চতায় অবস্থিত হি গ্রাম প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ। কালুক-ডেন্টাম সড়কের উপর অবস্থিত এই ছোট্ট পাহাড়ি জনপদ শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। হি থেকে আরও উপরে উঠলেই পৌঁছে যাবেন বর্মিওকে (Travel)।
বর্মিওক ভিউপয়েন্ট থেকে সূর্যের প্রথম আলোয় রাঙা কাঞ্চনজঙ্ঘার রূপ কোনও ভাবেই মিস করা যাবে না। তালিকায় রাখুন সিরিজুঙ্গা ফলস।বর্মিওক বাজার থেকে প্রায় এক ঘণ্টা হাঁটলেই পৌঁছে যাওয়া যায় সিরিজুঙ্গা ফলসে। প্রকৃতির মাঝে এই ট্রেকিং অভিজ্ঞতা বেশ উপভোগ্য। সিরিজুঙ্গা গুহাও রয়েছে। এই গুহা স্থানীয় ভাবে ‘সিরিজুঙ্গা ফুকু’ নামে পরিচিত। আরও পড়ুন: অ্যাকাউন্টে আসেনি অন্নপূর্ণার ৩,০০০ টাকা? কারণ জানুন, কী করবেন দেখুন
আপনি নিউ জলপাইগুড়ি এবং নিকটতম বিমানবন্দর বাগডোগরা। সেখান থেকে গাড়িতে প্রায় ১৪০-১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৬-৭ ঘণ্টার মধ্যে হি বা বর্মিওক পৌঁছনো যায়। গ্যাংটক, পেলিং বা জোরথাং থেকেও গাড়ি ভাড়া করে আসা সম্ভব (Travel)।