মাত্র কয়েক মিনিট দূরে লেবং, গরমের ছুটিতে দার্জিলিং সফরে যোগ করুন এই অফবিট স্পট

Published on:

Published on:

Travel nestled beside Darjeelin where you can experience the touch of nature
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবারের গরমের ছুটিতে পরিবারের সকলকে নিয়ে আপনি কি উত্তরবঙ্গ ঘুরতে (Travel) যাওয়ার পরিকল্পনা করছেন। আর উত্তরবঙ্গের কথা বললে সবার আগে মাথায় আসে দার্জিলিং এর কথা। তবে দার্জিলিঙে যে পরিমাণ পর্যটকের সংখ্যা বেড়ে গিয়েছে। সেখানে আপনি এই শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে খুব কমই পারবেন। কিন্তু যদি চান প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে, তাহলে এবার ঘুরে আসুন শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা স্বল্প পরিচিত গ্রাম লেবং।

দার্জিলিংয়ের পাশে শান্ত লেবং, মিলবে প্রকৃতির ছোঁয়া (Travel)

দার্জিলিং থেকে লেবঙ্গের দূরত্ব খুব বেশি একটা নয়। মাত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছিয়ে যাবেন এই গ্রামে। এখানে আসলে আপনি পায়ে হেঁটে গ্রামটা পরিদর্শন করতে পারবেন। পাশাপাশি গাড়িতে করে গেলে মাত্র ১৫ থেকে কুড়ি মিনিট সময় লাগবে (Travel)।

Travel, Offbeat Destination, Travel, Travel News, Mountain, Travel News, Mountain News, North Bengal, Bangla, Bengali, Bengali News, Bangla Khobor, Bengali Khobor,

আরও পড়ুন: রান্নাঘরের খরচে আগুন, ১০০০ টাকার গণ্ডি ছাড়াল গ্যাস সিলিন্ডারের দাম

এছাড়াও আপনি যদি ট্রেনে করে যান এর জন্য আপনাকে সবার প্রথমে নিউ জলপাইগুড়িতে নামতে হবে। তারপর সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে পৌঁছে যেতে হবে দার্জিলিং। আর আপনি যদি চান আকাশ পথে তাহলে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে গাড়ি ভাড়া করে দার্জিলিং হয়ে পৌছিয়ে জানলে লেবং।

এখানে আসলে পরে আপনি শহরের কোলাহল ভুলে যেতে বাধ্য হবেন। পাশাপাশি এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনি প্রাণভরে উপভোগ করতে পারবেন প্রিয়জনের সঙ্গে। তাছাড়া এখানে আসলে চারিদিকে চোখে পড়বে বিস্তীর্ণ সবুজ চা বাগান ও পাহাড়ে দৃশ্য।

তাছাড়া এখানে থাকার জন্য আপনি বেশ কয়েকটি হোমস্টে পাবেন। তবে যদি পরিবারের সকলের সঙ্গে আসার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আগের থেকে বুকিং করে আসবেন (Travel)।