অল্প দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের গজলডোবা, মুগ্ধ করবে প্রকৃতির সৌন্দর্য

Published on:

Published on:

Travel take a short vacation and visit Gajoldoba in North Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটি পড়লে সকলেই কোথাও না কোথাও ঘুরতে (Travel) যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তার ওপর ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গে বর্তমানে যে পরিমাণে পর্যটকের ভিড় চোখে পড়ে সেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা অথবা কোলাহল থেকে দূরে থাকা অসম্ভব ব্যাপার। তবে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই যেতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত জায়গা গজলডোবা।

অল্প দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের গজলডোবা (Travel)

এখানে আসলে পরে আপনি দেখতে পারবেন সরকারি উদ্যোগে গড়ে ওঠা এক পর্যটক কেন্দ্র। যেখানে রয়েছে অসংখ্য পরিযায়ী পাখি। যা প্রতি বছর ভিড় করে এখানে রথ গুলিতে। পাশাপাশি দেখতে পাবেন হাতি। এছাড়াও গজল ডোবার একপাশে রয়েছে আপালচাঁদ অরণ্য (Travel)। এছাড়াও অপরদিকে রয়েছে বৈকুণ্ঠপুর অরণ্য।

Travel take a short vacation and visit Gajoldoba in North Bengal

আরও পড়ুন: হাওড়া স্টেশনের বাইরে অবৈধ দখলের বিরুদ্ধে ফের বড় অভিযান প্রশাসনের

পাশাপাশি না ভাগ্য ভালো থাকলে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এছাড়া এখানে যাওয়ার জন্য শিলিগুড়ি বা জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে সহজে চলে যেতে পারে গজলডোবা।

এখানে যেতে আপনার সময় বেশিক্ষণ লাগবে না। পাশাপাশি চাইলে আপনি আকাশপথে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকেও আসতে পারেন।

এখানে থাকার জন্য সরকারি উদ্যোগে ২০০ একক জমিতে গড়ে উঠেছে পর্যটক কেন্দ্র। পাশাপাশি পর্যটকদের থাকার জন্য রয়েছে বিভিন্ন রকমের হোমস্টে। হাতের সময় থাকলে আপনি এখানে থেকে ঘুরে আসতে পারেন গরুমারা জাতীয় উদ্যানও। দূরত্ব পড়বে প্রায় ২৬ কিলোমিটার (Travel)।