পাহাড়ে পুজোর ছুটি কাটাতে চান? প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন এই নিরিবিলি গ্রাম থেকে

Published on:

Published on:

Travel this mountain village during the puja holidays
Follow

বাংলা হান্ট ডেস্ক: দার্জিলিং এর জনপ্রিয় স্থানগুলির মধ্যে এই জায়গাটি অনেকটাই নিরিবিলি। তার ওপর আজকালকার দিনে মানুষ অফবিটে ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। আর আপনিও যদি ঠিক সেই রকম জায়গা পছন্দ করে থাকেন তাহলে হল ঝালং একেবারেই উপযুক্ত জায়গা আপনার জন্য (Travel)।

পুজোর ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে (Travel)

আপনিও কি ভিড়ভাট্টা এড়িয়ে দার্জিলিং ঘুরতে চান। তাহলে আজকের প্রতিবেদনটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে রইল দার্জিলিং এর এমন অফবিট জায়গা যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। পাশাপাশি আপনি ভুলে যাবেন শহরের এই কোলাহল। অতএব জেনে নিন সেই জায়গার বিষয়ে তথ্য (Travel)।

Travel this mountain village during the puja holidays

আরও পড়ুন: আধার না থাকায় মিলছে না রেশন, অসুস্থ ছেলেকে নিয়ে বিপাকে দিনমজুর বাবা

কালিম্পং এর এই শান্ত পাহাড়ি জায়গায় গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন পাহাড়ের ঢালে সবুজ চা বাগান। পাশাপাশি দেখতে পাবেন মেঘে ঢাকা উপত্যকা।

সব মিলিয়ে এখানে সময় কাটানোর অভিজ্ঞতা আপনি আলাদা ধরনের পাবেন। একই সঙ্গে যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান এবং শহরের ব্যস্ততা ভুলে কিছুটা আনি শান্তিতে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি বিশেষ করে আকর্ষণীয় হয়ে উঠেছে।

কোথায় থাকবেন বা কীভাবে যাবেন?

ঝালং যেতে হলে প্রথমে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি। এনজেপি থেকে ঝালংয়ের দূরত্ব আনুমানিক ৯৯–১০২ কিলোমিটার। এ বার পুজোর ছুটিতে যদি শহরের ভিড়ের বদলে পাহাড়ি হাওয়া, নদীর কলকল শব্দ আর সবুজের মাঝে কয়েকটা শান্ত দিন কাটাতে চান, তা হলে বেরিয়ে পড়তে পারেন ঝালংয়ের পথে (Travel)।