জঙ্গল আর নদীর মাঝে দারুণ সুন্দর হোমস্টে! উত্তরবঙ্গের এই গ্রামে ঘুরে আসুন

Published on:

Published on:

Travel this village in North Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর দুটো মাস। এই সময় মানুষ উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। পাশাপাশি এই সময় উত্তরবঙ্গে থাকে চোখে পড়ার মতন ভীড়। তবে আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত জায়গা থেকে। যেখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ একদিকে যেমন উপভোগ করতে পারবেন। অপরদিকে পারবেন প্রিয়জনের সঙ্গে বেশ অনেকটা সময় কাটাতে (Travel)।

উত্তরবঙ্গের এই গ্রামে ঘুরে আসুন (Travel)

শিলিগুড়ি অথবা দার্জিলিংয়ের ভিড়ভাট্টা নয়, আপনি বরং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে গেলে অবশ্যই যেতে পারেন, উত্তরবঙ্গের এই স্বল্প পরিচিত গ্রাম গুলিতে। যেখানে গেলে আপনি প্রাণ ভরে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন। অপরদিকে ভুলে যাবেন শহরের কোলাহল। জানুন সেই জায়গা গুলোর বিষয়ে বিস্তারিত (Travel)।

Travel this village in North Bengal

আরও পড়ুন: বর্ষায় কাঁচালঙ্কা-ধনেপাতা পচে যাওয়ার ভয় আর নেই! এই ঘরোয়া টোটকায় থাকবে অনেকদিন ফ্রেশ

বর্ষার সময়, উত্তরবঙ্গের এই স্বল্প পরিচিত গ্রাম রাংগো যেন আরও সবুজ হয়ে ওঠে। এই সময় এইখানে আসলে পরে রাস্তার বৃষ্টির পাশাপাশি দেখতে পাবেন এখানকার মায়াবী রূপ। তবে সব থেকে মজার বিষয় হল, বেশিরভাগই নদীর ধারে অবস্থিত।

অতএব আপনি এখানে প্রিয়জনের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাতে পারবেন। পাশাপাশি ভুলে যাবেন শহরের কোলাহল। কারণ এখানে আছে শুধু সবুজ ও শান্ত পরিবেশ। পাশাপাশি রয়েছে নিবিড় অরণ্য ও খরস্রোতা নদী এবং মেঘ- কুয়াশার খেলা করার সুযোগ।

কিভাবে যাবেন কোথায় থাকবেন?

নিউ মাল জংশন নামলে সেখান থেকে রংগো মাত্র ৪০ কিলোমিটারের রাস্তা। রংগো আসতে হলে আপনাকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে।
এছাড়াও রংগোতে একাধিক হোমস্টে রয়েছে। আর বেশিরভাগ হোমস্টে-ই নদীর ধারে, সেতুর কাছে অবস্থিত (Travel)।