নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতে আসছে শিবালিক-নন্দা দেবী! কত LPG বহন করছে এই দুই ট্যাঙ্কার?

Published on:

Published on:

Two Indian tankers passed the Strait of Hormuz amid LPG crisis.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, LPG সঙ্কটের (LPG Crisis) আবহে শিবালিক এবং নন্দা দেবী নামের দু’টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের দিকে সফর করছে। মূলত, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (SCI) মালিকানাধীন এই জাহাজগুলিতে LPG রয়েছে। সূত্রের খবর, ইরান এবং হরমুজ প্রণালীর আশেপাশের দেশগুলির সহযোগিতায়, ২ টি জাহাজই কোনও সমস্যা ছাড়াই ভারতের দিকে অগ্রসর হচ্ছে। অনুমান করা হচ্ছে যে, আগামী ১৬-১৭ মার্চ ওই জাহাজগুলি মুন্দ্রা এবং কান্ডলা বন্দরে পৌঁছতে পারে।

কত LPG বহন (LPG Crisis) করছে এই দুই ট্যাঙ্কার?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলি যাতে কোনও সমস্যা ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার গত কয়েকদিন ধরে তেহরানের সঙ্গে আলোচনা করছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেছেন। এরপর ২ টি জাহাজই হরমুজ হয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। তবে, হরমুজ প্রণালীর উভয় পাশে এখনও প্রচুর সংখ্যক ভারতীয় বন্যবাহী জাহাজ আটকে রয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের বিদেশষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে চারবার কথা বলেছেন। যেখানে ভারতীয় জাহাজগুলি যাতে কোনও বাধা ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেই বিষয়ে আলোচনা হয়।

Two Indian tankers passed the Strait of Hormuz amid LPG crisis.

প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন: এদিকে, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। তারপরেই ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে, ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলি কোনও বাধা ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে দিয়ে যাবে। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি, ইজরায়েল এবং আমেরিকা ইরানে আক্রমণ করে। এমতাবস্থায়, ইরানও প্রতিশোধ নেয়। পাশাপাশি, ইরান ঘোষণা করে যে, তারা হরমুজ প্রণালী দিয়ে কোনও বাণিজ্যিক জাহাজ যেতে দেবে না। তারপর থেকেই ওই প্রণালীর উভয় পাশে শতাধিক জাহাজ আটকা পড়েছে। যার মধ্যে ২৪ টি ভারতীয় জাহাজও রয়েছে। এবার, ২ টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে।

আরও পড়ুন: পেট্রোলের দাম নিয়ে আর থাকবে না চিন্তা! কম দামে এই ৫ টি বাইকে মিলছে সবথেকে বেশি মাইলেজ

ওই জাহাজগুলি কত টন LPG বহন করে: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শিবালিক প্রায় ৪০,০০০ মেট্রিক টন LPF বহন করে। এদিকে, নন্দা দেবীও প্রচুর পরিমাণে LPG বহন করে। ইতিমধ্যেই, পূর্ব এশিয়া থেকে আরেকটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: রোহিত-বিরাট নয়! BCCI-র বিশেষ পুরস্কার পাচ্ছেন এই খেলোয়াড়রা

এই প্রসঙ্গে জাহাজ পরিবহণ মন্ত্রণাকের বিশেষ সচিব রাজেশ কুমার সিং জানিয়েছেন যে, জগ প্রকাশ নামের জাহাজটি ওমান থেকে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই জাহাজ পেট্রোল বহন করছিল।