বাংলা হান্ট ডেস্ক: মুখোমুখি বাইকের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু দুই বাইক চালকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দির বাজার থানার মাধবপুর এলাকায়। দুই বাইক চালকের একজন হলেন চন্দন বৈদ্য ও আরেক জন হলেন সাহারুল মোল্লা। চন্দন স্থানীয় আটাপাড়া এলাকার বাসিন্দা, সাহারুল মোল্লা থাকেন দাদপুর এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু:
এই সংঘর্ষের ঘটনায় দুই বাইক আরোহীও গুরুতর আহত হয়েছেন। একজন হলেন রচনা হালদার এবং অপর জন হলেন তামিম হোসেন পিয়াদা। তাঁরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার দিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যখন চন্দন বৈদ্য ও রচনা হালদার রেজিস্ট্রি ম্যারেজ করে শপিং সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরা আর হল না, তার আগেই ঘটলো এই মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুন:আজই শেষ দিন! রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা জারি নবান্নের, বিস্তারিত জানুন…
ফেরার পথে অপর দিক থেকে আসা বাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে প্রাণ হারান দুই বাইক চালক। স্থানীয় বাসিন্দারা তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চন্দন বৈদ্য ও সাহারুল মোল্লাকে ডক্টর মৃত বলে ঘোষণা করে অন্যদিকে এই দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে আসা হয়েছে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন:থেকেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী, রাজ্য পুলিশের নয়া ডিজি পীযূষ পাণ্ডের আসল পরিচয় জানেন?

চন্দন এবং রচনা সবে রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করেছিলেন। তাদের পরিবার বিয়ের আনন্দে মশগুল ছিল। এরকম দুর্ভাগ্যজনক ঘটনায় ভেঙে পড়েছে তারা কার্যত। হাসপাতলে চিকিৎসাধীন তামিম ও রচনা, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। তবে শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগমূলক। ভয়ংকর এই ঘটনায় চারিদিকে বিষন্নতার পরিবেশ বিরাজমান।











