থেকেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী, রাজ্য পুলিশের নয়া ডিজি পীযূষ পাণ্ডের আসল পরিচয় জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য পুলিশের ডিজি পদে মেয়াদ শেষ হল রাজীব কুমারের। আজ ৩১ জানুয়ারিই এই পদে মেয়াদ শেষ হচ্ছে তাঁর। তার আগে শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করা হল পীযূষ পাণ্ডেকে (Piyush Pandey)। রাজ্য পুলিশের ডিজি পদে স্থায়ী নিয়োগের বিষয়টি নিয়ে এখনও রয়েছে নানান জটিলতা। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ের পর নতুন করে শুরু হয়েছে মামলা মোকদ্দমা। এমতাবস্থায় রাজীব কুমারের অবসরের পদ সেই পদ পেলেন পীযূষ পাণ্ডে। যদিও নবান্ন সূত্রের খবর, তিনি ভারপ্রাপ্ত ডিজি।

রাজ্যের নয়া ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে (Piyush Pandey)

কে এই পীযূষ পাণ্ডে? তাঁর দীর্ঘ কেরিয়ারে চোখ রাখলে রীতিমতো চমকিত হতে হয়। ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে। শান্ত স্বভাবের পীযূষের পুলিশ সার্ভিসে কেরিয়ার একেবারেই পরিচ্ছন্ন। BIT Mesra থেকে প্রযুক্তি নিয়ে স্নাতক পাশ করার পর আইআইটি কানপুর থেকে এম টেক করেন তিনি। তারপরেই ইউপিএসসি দিয়ে পুলিশ সার্ভিসে।

Who is West Bengal new dgp piyush pandey

আগে থেকেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায়: একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা পেতেন স্পেশ্যাল প্রোটেকশন। সেই এসপিজি অর্থাৎ স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের ইনস্পেক্টর জেনারেল ছিলেন পীযূষ। মনমোহন সিং জমানায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ছোট্ট চিপ, জওয়ানদের জন্য ‘BioFET’ আনল DRDO

চমকপ্রদ কেরিয়ার পুলিশ অফিসারের: পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়েও তিন বছর তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন পীযূষ (Piyush Pandey)। ২০১৫ সালে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দু বছর এক্সটেনশন দেওয়া হয় তাঁকে। সেসময় প্রেসিডেন্ট মেডেল পেয়েছিলেন পীযূষ পাণ্ডে। দুঁদে আইপিএস অফিসার, ঝকঝকে কেরিয়ার হলেও বরাবর নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।

আরও পড়ুন : নির্বাচনের আগে মতুয়া ভোটব্যাঙ্কে জোর, নতুন চারটি প্রকল্পের ঘোষণা রেলের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ডিরেক্টর সিকিউরিটি পদেও ছিলেন পীযূষ। তাই আগে থেকেই ডিজি পদে সম্ভাব্য তালিকায় নাম ছিল তাঁর। এমনকি রাজ্যের শীর্ষ আমলাদের অনেকের মতে, আপাতত ভারপ্রাপ্ত ডিজি হলেও এই পদে স্থায়ী ভাবে নিযুক্ত হওয়ার যোগ্যতাও রাখেন তিনি।