আধার কার্ডে নাম-ঠিকানা ভুল? সর্বাধিক কতবার আপডেট করা যায়, UIDAI-এর নিয়ম জানুন

Published on:

Published on:

UIDAI rules on Aadhaar Card name address change explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় নাগরিকদের গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি আধার কার্ড (Aadhaar Card)। সরকারি বিভিন্ন কাজ থেকে শুরু করে সিম কার্ড তোলার মতো বিষয়েও এর দরকার হয়। তবে অনেক সময় দেখা যায়, আধার কার্ডে নাম, ঠিকানা বা জন্ম তারিখের মতো তথ্য ভুল রয়েছে। এগুলি দ্রুত সংশোধন করে নেওয়া উচিত। তবে UIDAI-এর নিয়ম অনুযায়ী, এই তথ্যগুলি ইচ্ছেমতো পরিবর্তন করা যায় না। নির্দিষ্ট কিছু তথ্য বদলের সংখ্যা বেঁধে দেওয়া আছে।

আধার কার্ড নিয়ে বড় আপডেট | (Aadhaar Card)

নিয়ম বলছে, কোনও নাগরিকের আধার কার্ডে যদি নাম ভুল থাকে, তাহলে তা সর্বাধিক দু’বার পরিবর্তন করা যায়। দু’বার নাম আপডেট করার পরেও যদি ফের নাম সংশোধনের প্রয়োজন পড়ে, তাহলে সাধারণভাবে সেই আবেদন নাও গ্রহণ হতে পারে। তবে বিশেষ পরিস্থিতিতে আধার নিয়ামক সংস্থার ব্যতিক্রমী প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুনঃ সবাই পাবেন না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা! এই শর্ত পূরণ করলে তবেই মিলবে ৫ লক্ষের সহায়তা

জন্মতারিখের ক্ষেত্রে আবার এই পরিবর্তনের সংখ্যা আরও কম। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, জন্মতারিখ সাধারণত মাত্র একবার আপডেট করা যায়। এরপরেও যদি সংশোধনের দরকার হয়, তাহলে তা সাধারণ প্রক্রিয়ায় করা যায় না। প্রকৃত ও যথাযথ কারণ থাকলে UIDAI-এর কাছে আবেদন জানানো যায়।

নাম ও জন্মতারিখের মতো লিঙ্গ সংক্রান্ত তথ্য পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে আধার নিয়ামক সংস্থা। এই তথ্যও সাধারণভাবে একবার বদল করা যায়। তবে তবে ঠিকানা, মোবাইল নম্বর ও ছবি পরিবর্তনের ক্ষেত্রে কোনও সীমা নেই। প্রয়োজন অনুসারে নির্দিষ্ট পদ্ধতি মেনে এই কাজ করা যায়।

Aadhaar Card

আধার কার্ডে নাম, ঠিকানা সহ কোনও তথ্য ভুল থাকলে তা অবশ্যই ঠিক করে নেওয়া উচিত। তবে এই বদলের সময় সচেতন থাকা জরুরি। নাম, জন্মতারিখ, লিঙ্গ সংক্রান্ত তথ্য পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা অতিক্রম করে গেলে সংশোধন প্রক্রিয়া জটিল হয়ে যেতে পারে।