বাংলা হান্ট ডেস্কঃ পয়লা তারিখেই বড় সুখবর। গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি। ১ জুলাই দাম কমল রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas)। এক ধাক্কায় বিরাট দাম কমেছে। এর আগে গোটা ভারত জুড়ে তেল ও LPG গ্যাসের সঙ্কট, এবং ক্রমাগত গ্যাসের দামে বৃদ্ধির পর জুলাইয়ে সুখবর এল। আজ পয়লা জুলাই দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম (LPG Gas)।
দাম কমল রান্নার গ্যাসের | Liquefied Petroleum Gas
জানিয়ে রাখি, কলকাতায় ১৭৪ টাকা কমেছে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এর ফলে বুধবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ২৫৫ টাকার বদলে ৩ হাজার ৮১ টাকায় মিলবে। ১ জুলাই থেকেই এই নতুন দাম কার্যকর হবে। রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আজ থেকে আগের তুলনায় আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। তবে এর জেরে স্বস্তি এল মূলত ব্যবসায়ীদের জন্য। কারণ বাণিজ্যিক এলপিজির দাম কমানো হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে।
গত ৬ মার্চের পর থেকে দফায় দফায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ায় কেন্দ্র। যার জেরে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। বিশেষ করে ছোট ব্যবসায়ীরা। এবার কিছুটা হলেও স্বস্তি মিলবে তাদের। জানিয়ে রাখি, কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালির হেঁসেলের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির নেপথ্যে কে? অভিষেকের নাম করে বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের

তাই সাধারণ গ্রাহকদের জন্য হতাশা কাটার প্রশ্ন নেই ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। এবারেও বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। ১৪ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি এবারেও। দিল্লিতে গৃহস্থালির সিলিন্ডারের দাম ৯৪২ টাকা অপরিবর্তিত রয়েছে। আর শহর কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম ৯৬৮ টাকায় বিকচ্ছে।













