পুড়ুয়া না থাকলেই মিশে যাবে স্কুল! কি হবে শিক্ষকদের?

Published on:

Published on:

Upper Primary Schools will Merge if Student Enrollment is low what will happen to teacher

বাংলা হান্ট ডেস্কঃ কোথাও পড়ুয়া নেই, তো কোথাও আবার শিক্ষক মাত্র একজন। ফলে বাংলার হাজার হাজার আপার প্রাইমারি স্কুল মিশিয়ে (Upper Primary Schools Merge) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উচ্চ-প্রাথমিক স্কুল সংযুক্তিকরণ হলে সেই প্রাথমিক স্কুলের শিক্ষকদের ভবিষ্যত কি? তাহলে কি উদ্বৃত্ত হয়ে যাবেন তাঁরা? যেকোনো মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলেই শিক্ষক আগে থেকেই বর্তমান। তাই আলাদা করে উচ্চ-প্রাথমিক স্কুলগুলির সংযুক্তিকরণের পর যদি আর ভ্যাকেন্সি না থাকে? ফলে নতুন করে ধন্ধে শিক্ষকেরা।

পড়ুয়ার সংখ্যা কম হলে মিশে যাবে স্কুল!

রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তের জেরে স্কুলশিক্ষা দপ্তর ও শিক্ষক মহলে নানা প্রশ্ন এবং বিভ্রান্তির তৈরি হয়েছে। সাথে কাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে উচ্চপ্রাথমিক শিক্ষকদের মনে। সংশ্লিষ্ট বিষয়ে, লিঙ্গ ও ক্যাটিগরি অনুযায়ী শূন্যপদ (ভ্যাকেন্সি) থাকাটা অত্যন্ত জরুরি। তা না হলে ২০২৭–২৮ শিক্ষাবর্ষে বহু শিক্ষক-শিক্ষিকা ‘উদ্বৃত্ত’ বা সারপ্লাস হয়ে পড়বেন।

শিক্ষক সংগঠন এপিজিটিডব্লিউএ-র রাজ্য সম্পাদক চন্দন গড়াইয়ের মতে, শূন্যপদ সঠিক ভাবে যাচাই করে তবেই কোনো শিক্ষককে বদলি করা উচিত। কারণ, বিগত তৃণমূল সরকারের আমলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারের মত জেলাগুলিতে অনেক শিক্ষককে অস্থায়ী ভাবে পাশের স্কুলে পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ পুরসভায় চাকরি দুর্নীতির টাকা কার হাতে গিয়েছিল? জেলে সুজিত বসুকে জেরা CBI-এর

অথচ, সেই সমস্ত শিক্ষকদের বেতন পুরোনো স্কুল থেকেই যেত। এরপর, রাজ্যে নতুন সরকার আসার পর তাঁদের আবার পুরোনো স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া এখনও পুরোপুরি কার্যকর করে উঠতে পারেনি সরকার। এরই মধ্যে ৫০-এর কম পড়ুয়া হওয়ার কারণে কিছু স্কুলকে অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

অন্যদিকে আবার বহু উচ্চ প্রাথমিক স্কুলে ১০০-র বেশি পড়ুয়া থাকা সত্ত্বেও শিক্ষক মাত্র একজন। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন, সরকারি ও প্রশাসনিক কাজের চাপে একজন শিক্ষকের পক্ষে একা সমস্ত ক্লাস সামলানো অসম্ভব হয়ে পড়ছে। একজন মাত্র শিক্ষক কি করে সব ক্লাস সামলে উঠবেন ১০০ জন পড়ুয়াকে নিয়ে? এই ধরেনর স্কুলগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ করা উচিত।

প্রথম ইউপিএ সরকারের আমলে ‘ব্যাকওয়ার্ড রিজিয়নস গ্রান্ট ফান্ড’ (BRGF)-এর টাকায় এই উচ্চ প্রাথমিক স্কুলগুলি তৈরি হয়েছিল। এই স্কুলগুলির মূল লক্ষ্য ছিল, পড়ুয়াদের স্কুলছুট হওয়া থেকে আটকানো ও বাড়ির কাছেই তাদের পড়াশোনার সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু বর্তমানে পড়ুয়ার অভাব ও শিক্ষক বণ্টনের এই অসামঞ্জস্যতায় কারণে সেই উদ্যোগই বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে।